-
এপিটাফের শব্দগুলো
আমাদের সময়গুলো ঘড়ির কাটায় এসে থামে
বেজে ওঠে সায়াহ্নের বিষন্ন সুর বৈকালিক ঘুমে,
বৃক্ষের ঝরাপাতায় দু এক ফোটা খেয়ালী বৃষ্টি
কখনো কোথাও অলক্ষ্যে আলগোছে নামে।
আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ
সচল হয়ে উঠে নিত্যদিন –
প্রিয় স্বজন কলিগ ব্যাচমেট বন্ধুদের মৃত্যুর খবরে,
কে কখন চলে যায় কার অগোচরে।
নাগরিক যান্ত্রিকতায় নয়তো দেহযন্ত্রের যন্ত্রণায়
হয়তো হয়না শেষদেখা সেই মুখগুলো প্রিয়,
পুরনো ভুল কষ্ট আঘাত, পেছনের কথা যতো
বন্ধু সুজন ক্ষমা করে দিও।
আমাদের অবিরাম পথচলা তবু নিত্য অবসরে
কে কখন কোথায় ব্যস্ত এপার – ওপারে,
বেদনার এপিটাফ শোকার্ত মিছিলে-
সময়ের পতন ধ্বনি করুণ সুরে
ছিন্ন পাতায় বাজে জলের গান বেলা অবেলা
টিকটিক টুংটাং টুপটাপ শব্দগুলো
অঝোরেই ঝরে।5 Comments-
‘পুরনো ভুল কষ্ট আঘাত, পেছনের কথা যতো বন্ধু সুজন ক্ষমা করে দিও’—এই পঙ্ক্তিটি জীবনের নশ্বরতাকে খুব নিবিড় ও হূদয়স্পর্শী করে তুলেছে। যান্ত্রিক জীবনে হারিয়ে যাওয়া মুহূর্তগুলোর প্রতি আপনার এই সংবেদনশীল দৃষ্টি বেশ গভীর, যা আমাদের চিরচেনা সময়ের অস্থিরতার সাথে দারুণভাবে মিলে যায়। চমৎকার এক উপলব্ধির বুনন তৈরি করেছেন আপনি, নিয়মিত আপনার লেখনীর মাধ্যমে এমন সুন্দর ভাবগুলো আমাদের সাথে ভাগ করে নিতে পারেন।
Friends
হাসান তারিক
@bohemian
মোঃ মনোয়ার হোসেন রাজা
@mdrazakhan
মানসুরা ইশরাত তানহা
@mansu1044
আব্দুর রহমান
@mdabdurrahman
Moin Uddin
@moinuddin1
ALAMGIR'S BANGLA CHANNEL
@alamgirsbanglachannel
গোলাম ফারুক অভি
@enterprisesikder45gmail-com
Md arafat
@mdarafat
শেখ মিজানুর রহমান
@sheikhmizanurrahman66gmail-com



খুব সুন্দর লাগল আপনার লেখাটা। ব্যবহৃত শব্দগুলো যেন “খেয়ালী বৃষ্টির অলক্ষ্যে আলগোছে নামা”র মতই উদাসীন আর ঝলমলে … ‘হোয়াটসঅ্যাপ’ ‘মেসেঞ্জার’ শব্দগুলি খুব সাবলীল ভাবে উপস্থাপিত হয়েছে। শুভেচ্ছা নিবেন।