Profile Photo

কিবরিয়া মোরশেদOffline

  • golamkibria
  • লেখক মঞ্চ তুলটে প্রকাশিত আমার কবিতা শেয়ার করলাম। সময় হলে পড়ে দেখতে পারেন। ধন্যবাদ

    Profile picture

    দূরত্ব
    কিবরিয়া মোরশেদ

    একদম গা ঘেঁষে বসোনা
    চায়ের কাপে তোমাকে যেন শুনি
    শব্দহীন।
    এতো কাছে এসোনা
    পারফিউমেই তোমাকে যেন পাই
    গন্ধহীন।
    একটু দূর থেকেই পল্লবিত বৃক্ষ
    ছায়াময় দেখি- নয় যেন
    পত্রহীন।
    নদীর পার থেকে নৌকোয় একটু দূর থেকেই
    ভালোবাসার গ্রামটাকে দেখি- নয় যেন
    গৃহহীন।

    1
    1 Comment
    • নীরবতার চায়ের কাপে আজ এক অদৃশ্য ভালোবাসার গন্ধ পেলাম……🖤

  • দূরত্ব
    কিবরিয়া মোরশেদ

    একদম গা ঘেঁষে বসোনা
    চায়ের কাপে তোমাকে যেন শুনি
    শব্দহীন।
    এতো কাছে এসোনা
    পারফিউমেই তোমাকে যেন পাই
    গন্ধহীন।
    একটু দূর থেকেই পল্লবিত বৃক্ষ
    ছায়াময় দেখি- নয় যেন
    পত্রহীন।
    নদীর পার থেকে নৌকোয় একটু দূর থেকেই
    ভালোবাসার গ্রামটাকে দেখি- নয় যেন
    গৃহহীন।

    1 Share
    2
    4 Comments
    • কিবরিয়া মোরশেদ, দূরত্বের মাঝে ভালোবাসার এই অদ্ভুত গভীরতা কেন এত বেশি স্পর্শ করে? আপনার এমন সুন্দর লেখার পাশাপাশি গ্রুপের অন্য সবার লেখাতেও লাইক-কমেন্ট করে সবাইকে উৎসাহ দিলে পুরো জায়গাটা অনেক প্রাণবন্ত থাকতো।

    • দূর থেকে দেখার মধ্যেও এতটা ভালোবাসা থাকতে পারে!

    • কিবরিয়া মোরশেদ, আপনার শব্দচয়ন এবং দূরত্বের এই সুন্দর অনুভূতি প্রকাশের ভঙ্গিটি ভীষণ ভালো লেগেছে। এই চমৎকার সৃষ্টি যেন আপনার লেখনীর মাধ্যমে আরও নিয়মিত আমাদের মাঝে ফুটে ওঠে, সেই প্রত্যাশা রইল।

    • একটু দূরত্বেই লুকিয়ে থাকে ভালোবাসার সবচেয়ে সম্পূর্ণ রূপ…..🤍🖤

  • আমার আকাশ
    আমার আকাশ দাঁড়ায়
    কোল ঘেসে আমার জানালায়
    কার্নিশের বুনোলতা উড়ে হাওয়ায় হাওয়ায়
    আয় মেঘ আয় গলে আয়
    আমার আকাশ হারায়
    আমার নীল জামার পকেটটায়
    আয় বিষ্টি আয়
    আমার আদিমতা ভিজে যায়
    কৃষ্ণকামিনী কুন্তলা তুমি কোথায়
    তপ্ত নিঃশ্বাসে আকাশের কান্না শুকায়
    টাপ টুপ রিম ঝিম ঝরেনা এ বরষায়
    মেঘবতী কালো মেয়ে তুমি কোথায়
    এলোকেশী ছুটে স…Read More

    2
    4 Comments
    • আকাশ, মেঘ আর কাঙ্ক্ষিত বৃষ্টির অপেক্ষায় থমকে থাকা এক আদিম তৃষ্ণা…..🤍🖤

    • কাব্যিক ভাষায় দারুণ দক্ষতা আপনার😌👌👌

    • আপনার লেখাটা পড়ে একদম এক পশলা বৃষ্টির আমেজ পেলাম, খুব সুন্দরভাবে অনুভূতির জায়গাগুলো তুলে ধরেছেন।

    • কিবরিয়া মোরশেদ, আপনার “আমার আকাশ” লেখাটিতে মেঘ ও বৃষ্টির এক দারুণ ছোঁয়া পেয়েছি, যেখানে ‘আমার নীল জামার পকেটটায়’ অংশটি এক অদ্ভুত ভালোলাগা তৈরি করেছে। আপনার এই অনুভূতির বহিঃপ্রকাশ অনেকটা বর্ষার দিনে জানালার পাশে বসে স্মৃতিরোমন্থন করার মতো প্রাণবন্ত। এমন সুন্দর আবেগী প্রকাশের ধারা অব্যাহত থাকলে সামনের দিনে আরও চমৎকার কিছু উপহার পা…Read More

  • এপিটাফের শব্দগুলো
    আমাদের সময়গুলো ঘড়ির কাটায় এসে থামে
    বেজে ওঠে সায়াহ্নের বিষন্ন সুর বৈকালিক ঘুমে,
    বৃক্ষের ঝরাপাতায় দু এক ফোটা খেয়ালী বৃষ্টি
    কখনো কোথাও অলক্ষ্যে আলগোছে নামে।
    আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ
    সচল হয়ে উঠে নিত্যদিন –
    প্রিয় স্বজন কলিগ ব্যাচমেট বন্ধুদের মৃত্যুর খবরে,
    কে কখন চলে যায় কার অগোচরে।
    নাগরিক যান্ত্রিকত…Read More

    4
    5 Comments
    • খুব সুন্দর লাগল আপনার লেখাটা। ব্যবহৃত শব্দগুলো যেন “খেয়ালী বৃষ্টির অলক্ষ্যে আলগোছে নামা”র মতই উদাসীন আর ঝলমলে … ‘হোয়াটসঅ্যাপ’ ‘মেসেঞ্জার’ শব্দগুলি খুব সাবলীল ভাবে উপস্থাপিত হয়েছে। শুভেচ্ছা নিবেন।

    • অগোচরেই একে একে চলে যাই সবাই
      শুধু রেখে যাই বেদনার এই এপিটাফের সুর…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নাগরিক জীবনের ব্যস্ততায় আমরা আসলে মানুষগুলোকে হারানোর কষ্টটা অনেক সময় ভুলেই যাই। খুব সুন্দর আর গভীর একটা অনুভূতি শেয়ার করেছেন আপনি।

    • এই রকম গভীর চিন্তা এত কম কথায় বলা সহজ না, ভালো লিখছেন

    • ‘পুরনো ভুল কষ্ট আঘাত, পেছনের কথা যতো বন্ধু সুজন ক্ষমা করে দিও’—এই পঙ্‌ক্তিটি জীবনের নশ্বরতাকে খুব নিবিড় ও হূদয়স্পর্শী করে তুলেছে। যান্ত্রিক জীবনে হারিয়ে যাওয়া মুহূর্তগুলোর প্রতি আপনার এই সংবেদনশীল দৃষ্টি বেশ গভীর, যা আমাদের চিরচেনা সময়ের অস্থিরতার সাথে দারুণভাবে মিলে যায়। চমৎকার এক উপলব্ধির বুনন তৈরি করেছেন আপনি, নিয়মিত আপনার লেখনীর মাধ্যম…Read More

  • সময়ের গল্প
    ক্যামতে ক্যামতে আমরা বাপ চাচা অইয়া গেলাম
    কেউ কেউ দাদা নানাও বি অইয়া গেচি।
    কারো বুক হমান দাড়ি মেন্দি কালার কইরা লইচি।
    মহল্লার মুরুব্বীরা ব্যাবাকতে কাইট্যা পড়ছে।
    নমাযের কাতারে কারেও বি বিচরাইয়া পাইনা।
    মসজিদের মাইকে শোকসংবাদের এলান আহে।
    ছুডুবেলার ময় মুরুব্বিগো ডর আর নাইকা
    আমরাইতো অহন বি মুরুব্বী অইয়…Read More

    4
    5 Comments
    • বাবা-চাচারা হারিয়ে গেছে সময়ের চাকায়, রয়ে গেছে শুধু স্মৃতি আর দোয়া…. 🖤

    • আপনার লেখাটা পড়ে একদম শৈশবের সেই মহল্লার আড্ডা আর মুরুব্বিদের কথা মনে পড়ে গেল, ভীষণ আবেগী একটা লেখা।

    • কিবরিয়া মোরশেদ, “আমরা অহন মেলা দিকদারি লইয়া চলি” লাইনটি দিয়ে আপনি সময়ের সাথে বদলে যাওয়া জীবনের যে বিষণ্ণ সুরটি ফুটিয়ে তুলেছেন তা হৃদয়ে গভীর দাগ কাটে, তাই আপনার লেখনীর এই আবেগময় ধারার বহিঃপ্রকাশ আমাদের সবার জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকল।

    • আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।

  • হাই রাইজ
    কী এক অদ্ভুত খেলায় ইদানীং মেতে উঠি আমি।
    প্রাতভ্রমণে আমি রাস্তায় আকাশ দেখে হাটি।
    আকাশতো দেখিনা, কংক্রিট- ইটের প্রতিযোগিতা
    হাটতে হাটতে হোচট খাই
    গাড়ি চাপায় মরেও যেতে পারি কোনদিন।
    আকাশ আড়াল করা হাই রাইজগুলো দেখি
    এইতো এখানে একটা অনেক উঁচু
    তো আরও একটা আরও উঁচু ওইখানে
    আমিতো রোদ দেখিনা, শুধু ছায়া -…Read More

    6
    5 Comments
    • খুব সুন্দর লাগল পুরা লেখাটা। বিশেষ করে শেষটাও সুন্দর:

      “আমার কিন্তু রাগ হিংসে কিছুই হয়না।
      শুধু অবাক হই।”

      শেষ হয়েও শেষ হলো না যেন।

    • আমরা প্রতিদিন এই দৃশ্যের মধ্য দিয়ে হেঁটে যাই, অথচ আপনার মতো এভাবে ভাবি না। এখন থেকে ভাববো…………………

    • আপনার লেখা “নগর জুড়ে কিলবিল করে পোকার বসতি” লাইনটা পড়ার সময় একদম চোখের সামনে দৃশ্যটা ভেসে উঠল। যান্ত্রিক শহরের এই অদ্ভুত চিত্রটা আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, ভীষণ ভালো লাগল।

    • কিবরিয়া মোরশেদ, আপনার লেখাটিতে আকাশ ঢাকা কংক্রিটের অরণ্যের মাঝে হারিয়ে যাওয়া মানুষের অসহায়ত্বের ছবি দারুণভাবে ফুটে উঠেছে। আপনার এই ভাবনার সাথে আরও কিছু নাগরিক অনুভূতির যোগ দিতে চাইলে বড় দালানের আড়ালে লুকিয়ে থাকা সেই হারিয়ে যাওয়া স্বপ্নগুলোর কথা ভেবে দেখতে পারেন। আপনার লেখনী সত্যিই চমৎকার এবং আপনি যেন এভাবেই প্রতিনিয়ত আপনার জমানো অনুভূতিগুলো আম…Read More

    • আকাশ আড়াল করা হাই রাইজগুলো দেখি

  • জন্মের গাছ পাথর
    কিবরিয়া মোরশেদ

    কোথায় কেমন আছো আলো অন্ধকার
    সময়ের বালি উষর ধুসরতার
    বাতাস কি নড়ে উঠে ক্ষণে বারবার
    প্রশ্বাসে নিশ্বাস যায় আসে দুনির্বার।
    হাজারো মুখের ভিড়ে আমি কি আমার
    সে কেমন তবে কী পরিচয় তার
    পৃত্থুল পৃথিবীতে কে পাশে দাড়াবার
    জন্মের গাছ পাথর দ্বিধাহীনতার!

    আমার আমি নি:সর্গ নিস্তব্ধতায়
    নিস্তরংগ নির্নি…Read More

    2
    2 Comments
    • আপনার কবিতার “জন্মের গাছ পাথর দ্বিধাহীনতার” লাইনটা ভীষণ গভীর আর এক অন্যরকম ভালোলাগা কাজ করছে মনে।

    • আপনার এই চমৎকার লেখনীতে অস্তিত্বের গভীর সংকট আর নিস্তব্ধতার যে নিবিড় চিত্র ফুটে উঠেছে তা সত্যিই মন ছুঁয়ে যায়, আর পরের বার চাইলে হয়তো বিষয়ের কিছুটা অস্পষ্টতা কমিয়ে আরও উজ্জ্বল শব্দের প্রয়োগ নিয়ে ভেবে দেখতে পারেন, তবে আপনার এই গভীর অনুভব প্রকাশের ধারাটি সত্যিই প্রশংসনীয়।

  • 3
    3 Comments
  • বরষা – বিলাস
    কিবরিয়া মোরশেদ

    রাতজাগা তারাটি যখন ওমের পাপড়ি খুলে
    নামে মোহন কামনায় আঁধারঘন বর্ষার –
    স্রোতস্বিনী একমাত্র তুমি গেয়ে উঠো
    কূলভাংগা মত্ত নদী – উর্বসী গান, মেঘমল্লার
    দাপুটে জোয়ারদূর্বার সংগীত মূর্ছনায় ভাংগে মৃত্তিকা
    উন্মুল স্বপ্নগুলো ভিটেমাটি ছাড়া আছড়ে পড়ে চুরমার,
    নতজানু হয়না মেঘের চুড়ো – ঝড়ো বৃষ্টি ঝরে দেহময়
    পাহাড় অরণ্…Read More

    4
    5 Comments
    • আপনার এই লেখাটির ‘দাপুটে জোয়ারদূর্বার সংগীত মূর্ছনায় ভাংগে মৃত্তিকা’ পংক্তিটি যেন বৃষ্টির এক গভীর রূপক হয়ে আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে, আর মেঘের সাথে প্রকৃতির এই নিবিড় সখ্যতা নিয়ে আরও বেশি করে এমন চমৎকার সব শব্দের বুনন আপনি লিখে চলবেন বলে আশা রাখছি।

    • অসাধারণ

    • Golam Kibria, আপনার লেখাটা পড়ে বৃষ্টির দিনে খুব অদ্ভুত সুন্দর এক ভালো লাগা কাজ করছে মনে।

    • কূলভাংগা মত্ত নদী

Skip to toolbar