Profile Photo

Mohammad RaisuddinOffline

  • mohammadraisuddin
  • Profile picture of Mohammad Raisuddin

    Mohammad Raisuddin

    1 day, 17 hours ago

    খুকি ও পাখীরমেলা
    মুহাম্মদ রাইস উদ্দিন –

    ছোট্ট খুকি মিষ্টি ভারি
    স্বচ্ছ তাহার মন,
    নিষ্পাপ তার দু’টি আঁখি
    চঞ্চল সারাক্ষণ।

    পাখপাখালি বন্ধু যে তার
    ফড়িং তার মিত্র,
    রং-তুলিতে খাতায় আঁকে
    নানান ফুলের চিত্র।

    ভাতশালিকও ভাত খেয়ে যায়
    সখ্যতা তার সনে,
    তিনটি করে শব্দ শেখে
    দিন গুণে গুণে।

    দুষ্টুমি আর মিষ্টি কথন
    খুনসুটি হয় কত,
    শালিক, চড়াই, খুকির সাথী
    পায়রা নাচে রত।

    খুকির হাসিতে ভোরের আলো
    ঝিলমিলিয়ে ফোটে,
    তার সাথে যে হাজারো সুখ
    সারা ঘরে ছোটে।

    পাখির ডানা, রঙের খাতা
    নতুন শব্দের গান,
    খুকির ছন্দে ভরে উঠুক
    সব শিশুদের প্রাণ!

    4
    6 Comments
    • দারুণ লিখেছেন কবি

    • শিশুর নিষ্পাপ হাসিতেই বেঁচে থাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর গান…..🤍

    • আপনার লেখা “খুকির হাসিতে ভোরের আলো” লাইনটা পড়লাম, দারুণ তো! ছোট খুকি আর পাখির মেলার এই মিষ্টি বর্ণনাটা পড়ে খুব ভালো লাগলো।

    • এইটা পড়ে মনটা ভালো হইয়া গেলো
      এতদিন পর একটা নিষ্পাপ, নির্মল লেখা পড়লাম
      শান্তি লাগলো খুব😇

    • সুন্দর লিখেছেন

    • আপনার লেখা এই সুন্দর ছন্দে ফুটে ওঠা খুকি আর পাখির মিতালি আমাদের সবার মনের ভেতর একরাশ স্নিগ্ধতা ও নির্মল আনন্দের পরশ বুলিয়ে দিল। আপনি যদি খুকির সাথে পাখির কথোপকথনের ছোট কোনো টুকরো মুহূর্ত এতে আরও যোগ করেন, তবে বোধ হয় লেখাটি পাঠকদের মনে আরও গভীরভাবে গেঁথে থাকবে।

Skip to toolbar