Profile Photo

তানভীর তীব্রOffline

  • Tanvir3
  • Profile picture of তানভীর তীব্র

    তানভীর তীব্র

    4 years, 10 months ago

    “একরাশ সফলতা”

    জীবনের সাথে যুদ্ধ নয়
    বন্ধুত্ব করো,
    জীবন খোদার উপহার
    কৃতজ্ঞতায় গড়ো;
    জীবন কোনো রণক্ষেত্র নয়,
    যুদ্ধের চাইতে বেশি
    উপলব্ধি করতে হয়;
    জীবন কোনো সংগ্রাম নয়
    বৃথা ভুল বোঝা-বোঝি,
    জীবনের অর্থ না বুঝে
    শুধু সফলতাকেই খুঁজি;
    ‘সফল হতে হবে’ এ কথা
    রক্তে গেছে মিশে,
    সফল হবার মন্ত্র শুনছি
    এই বৃথা ধরায় এসে;
    মা যেথা সফল
    সুস্থ সন্তান প্রসবকালে,
    সন্তান সেথা বৃথা
    প্রকৃত মানুষ হবার কালে;
    বাবা যেখানে সফল
    সন্তানের দায়িত্ব গ্রহণে,
    সন্তান সেখানেও বৃথা
    বাবার স্বপ্ন পূরণে;
    খোদ ধরণীও তো বৃথা
    নিজের অস্তিত্ব টেকানোর বেলায়,
    তবুও সফলতা যেন অনেক জরুরি!
    অদৃশ্য এক খেলায়;
    জীবন নামের রণক্ষেত্রে
    সফলতার সাথে যুদ্ধ,
    বিপরীতে নাহি চলতে পারি
    আমি অবরুদ্ধ;
    মনের তৃপ্তি যদি সফলতায়,
    তবে সার্থক তুমি ‘আত্মপ্রতিষ্ঠায়’
    জীবন তোমার শিক্ষক
    বাঁচার মন্ত্র শেখায়,
    পুরনো এই বিশ্বকে
    নতুন করে দেখায়;
    তবে জীবন যুদ্ধে না জড়িয়ে
    আগে আত্মোপলব্ধি প্রয়োজন,
    জীবনই এক বিশাল সুযোগ
    বুঝবে তুমি কখন?

    —-তানভীর তীব্র

    11
    6 Comments
Skip to toolbar