-
শ্রীকৃষ্ণ
– মানিক কুমার সাঁজোয়ালনীলকণ্ঠ মেঘ সম কায়া তব শ্যাম,
মথুরার রাজপুত্র গোকুলের ধাম।
বাঁশির নিস্বনে জাগে যমুনার জল,
চরণকমলে বাঁধে ভক্ত হিয়ার বল।
শিরেতে শিখণ্ডচূড়া, কণ্ঠে বৈজয়ন্তী,
সংসারের মোহ নাশি আনি দাও শান্তি।
কলিয়ার দর্প হরি করিলে দমন,
রাধার পরাণপ্রদীপ তুমি নারায়ণ।
পাপের বিনাশ তরে ধরিলে অবতার,
কংসের নিধন করি ঘুচালে আঁধার।
কুরুক্ষেত্রে পার্থরথী গীতামৃতভাষী,
ধরম রক্ষণে মোরে বানালে সন্ন্যাসী।
জগতের কান্ডারী তুমি হে বিপদভঞ্জন,
চরণে সঁপিলাম মোদের সকল তনু-মন।
তব লীলারসে মগ্ন নিখিল জগত,
তব পদে চিরকাল রহিব অবনত।
তব নামে মুছে যায় ভবের সকল দুখ,
হৃদয়মন্দিরে জাগে আনন্দ-উন্মুখ।
মোর মন-ভৃঙ্গ তব নামসুধা পিয়ে,
পূজন অর্ঘ্যখানি দিনু পদতলে থিয়ে।বিংশতপদী মানে হলো ২০টি পঙক্তি বা চরণের কবিতা। আমি এখানে গুনে গুনে ২০টি চরণ ব্যবহার করার প্রচেষ্টা করেছি।
10 Comments-
-
Manik Kumar Sanjowal, কবিতাটা বেশ সুন্দর আর ছন্দে ছন্দে কৃষ্ণলীলার বর্ণনাগুলো খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। গ্রুপে আরও অনেকের লেখায় লাইক দিয়ে বা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের এই আড্ডাকে আরও জমিয়ে তোলার অনুরোধ রইল।
-
মানিক কুমার সাঁজোয়াল, আপনার রচনায় ‘বাঁশির নিস্বনে জাগে যমুনার জল’ পঙক্তিটির মাধুর্য এক গভীর প্রশান্তি ছড়িয়ে দেয় এবং অক্ষরবৃত্তের ছান্দিক সুষমায় আপনি যেভাবে প্রতিটি চরণের গাণিতিক মেলবন্ধন ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসনীয়, আপনি যদি শব্দের অলংকারে আরও কিছু নিগুঢ় ভাবব্যঞ্জনা যোগ করেন তবে পাঠকরা হয়তো সেই আবেশে আরও দীর্ঘক্ষণ হারিয়ে থাকতে পারবেন, আপনার এই ভক্তিপূর্ণ নিবেদন সত্যিই অতুলনীয়।
Friends
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
মো: কাজিমুল ইসলাম
@kajimul
ahsan habib
@habib083015
Dreamgirl mukta
@mukta13
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শ্রেয়সী শবনম শ্রেয়া
@shreoseeshabnamshreya
Poly Alam
@butterflywords
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
Md shohag rana
@shohag9011



ছন্দ আর ভাষা এক্কেবারে মন কাড়ছে☺