-
সম্পর্ক
মাহমুদ হায়াত
সভ্যতার অন্তর্জালে ঝুলে আছে মানুষ,
তবু হৃদয়ের ইনবক্সে বেড়ে চলে আসীম দুরত্ব।
স্ক্রিনের আলোয় স্বপ্নের মতো মুখগুলো জেগে থাকে,
অথচ চোখের গভীরে নিভে যায় পরিচয়ের আগুন।
যন্ত্র আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে মহাবিশ্ব,
তবুও অদৃশ্য দেয়াল উঠেছে মানুষের মাঝখানে।
ভবিষ্যতে রোবট হয়তো আমাদের শেখাবে উষ্ণ আলিঙ্গনের ভাষা,
আর মানুষ খুঁজবে তখন সম্পর্কের হারানো পাসওয়ার্ড।4 Comments
Friends
গাঙচিল
@mehzabeen-shahidy
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Shojan Maria Shoche
@shojanmaria
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Waliul Islam
@waliulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Anwar Ahmad
@anwarahmad
Mominur Rahman Khan
@mominurrahmankhan



প্রযুক্তির মহাবিশ্বেও হারিয়ে যাচ্ছে সম্পর্কের সবচেয়ে সহজ পাসওয়ার্ড একটু উষ্ণ স্পর্শ…..🤍🖤