Profile Photo

Ashik MokamiOffline

  • ashikmokami
  • Profile picture of Ashik Mokami

    Ashik Mokami

    • 2 months, 2 weeks ago

    উপকথা ১৬ সেপ্টেম্বর
    🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
    Based on the rap song: saher ki chori

    রাজমহলে আর টিনের ঘরে

    তুই থাকিস রাজমহলে
    আমার বাড়ি টিনের ঘরের
    আমার সাথে তুই কেমনে থাকবি?
    থাকলেও নুডুস ছাড়া—আর কি রাধবি?

    তুই ফুড়ি শহরের
    আমি ক্ষ্যাত— গাইয়া
    তুই বিউটি পার্লার যাবি
    আমারে—চাকরি করতে পাবি

    আমার জুতা ছিড়া
    আর তোর পেয়ে হিল
    আমার পাশে তোরে দেখলে
    তোর বাপ আমারে করবে কিল

    তোর বাপের কোটি টাকার প্লট
    আমার শুধু থাকার স্লট
    তোর বাপের মাইয়া— তুই বড় হট
    আমি নিচে পড়ে থাকার মতো নট

    তুই তোর বাপের পরী
    আমার পিছে পড়ছিস কেন?
    তোর একদিনের খরচ
    আমার কিডনি বেচার ফি

    তুই টাকা উড়াস
    আমি উড়া টাকা কামাই
    তুই ফাইভ জি চালাস
    আমি ফোর জিআই চালাই

    তুই সুইমিং পুলে যাস
    আমি বিলে গোসল করি
    আমার কথা শোন
    তোর বাপ দিবে না পাস

    বিল দিয়া তুই খাস
    আমি খাই ডাল- ভাত
    আমি করি মজুরি
    আর তোর লাখ টাকার আবদার

    তোর বাড়ির নিচে
    চেয়ারে বসে দারোয়ান
    আমার ঘরে চেয়ার নাই
    পিড়িতেও বসে— আম্মাজান

    তোর জন্য এসি লাগে
    আমার বাড়ি ফ্রিজও নাই
    কেমনে আমার সাথে থাকবি
    গরুর গোবর লাগবে পায়

    3
    4 Comments
    • Ashik Mokami, লেখাটা পড়ে বেশ অন্যরকম একটা আমেজ পেলাম। বাস্তবতার সাথে উপকথার এই মিশেল বেশ ইন্টারেস্টিং হয়েছে। আপনার এই লেখার স্টাইলটা সত্যিই বেশ কুল।

    • ” নুডুস ছাড়া—আর কি রাধবি?” – হা হা হা

    • সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বাস্তব চিত্রটি আপনি অত্যন্ত সোজাসাপ্টা ও প্রাণবন্ত ভাষায় ফুটিয়ে তুলেছেন, যা পড়ার সময় প্রতিটি দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। আপনি চাইলে ছন্দ ও শব্দের মিলের ওপর আরেকটু নজর দিয়ে লেখায় আরও সাবলীলতা নিয়ে আসতে পারেন, তাই আপনার কলম সচল রাখুন এবং নিয়মিত লিখে যান।

    • “নুডুস ছাড়া আর কি রাধবি” এই লাইনটায় হাসি পাইলো সত্যি😂😂
      “আমার কিডনি বেচার ফি” আর “তোর একদিনের খরচ” হাসির আড়ালে বাস্তবতা রাখছেন 😅

Skip to toolbar