Profile Photo

বিদ্যুৎ চৌধুরীOffline

  • Bc@001
  • Profile picture of বিদ্যুৎ চৌধুরী

    বিদ্যুৎ চৌধুরী

    • 2 months, 2 weeks ago

    #_কবিতা
    “বৃষ্টির ফোঁটা”

    ছোট্র একটা জলের ফোঁটা
    কত রঙ্গ তার প্রাণে,
    কত রকম তালে পড়ে সে যে
    যেথায় পড়ে ঐ টা তাহা জানে।

    গাছের পাতায় পড়লে ফোঁটা
    ফোঁটা নিজেই লেপ্টে য়ায়,
    পিচ ঢালা রাস্তায় পড়লে ফোঁটা
    লাফিয়ে ছুটে বেড়ায়।

    জন্তু জানোয়ারের গায়ে পড়লে ফোঁটা
    তারা গা ঝাড়িয়া নেয়,
    ভিজাতে তাদের পারে না ফোঁটা
    যত বেশিই পড়ুক ঝরে।

    কচু পাতায় পড়লে ফোঁটা
    নিজেই টলমলিয়ে পড়ে,
    গাঁদাফুলে পড়লে ফোঁটা
    ফুলের ভিতরেই লুকিয়ে পড়ে।

    দূরন্ত সব কিশোর কিশোরীরা
    বৃষ্টির ফোঁটায় ভিজে,
    মধ্য বয়স্ক আর বয়স্করা
    দার্শনিক হয়ে স্মৃতি রোমন্থন করে।

    কোথাও কোথাও বৃষ্টির জল
    এলাকা প্লাবিত করে,
    আবার কোথাও কোথাও বৃষ্টির জল
    সৌন্দর্য বৃদ্ধি করে।

    গরীবের ঘরে বৃষ্টির জলে
    দুঃখ কষ্টের নেই শেষ,
    ইমারত বাসির কাছে বৃষ্টির জল
    সুখ ও রোমাঞ্চের আবেশ।

    বৃষ্টি টিনের ঘরের চালে পড়ে
    রিনঝিন শব্দ করে,
    মধ্য বিত্তের এই আনন্দ
    কোটি টাকায় কি মিলে?

    বৃষ্টির দিনে, বৃষ্টি পড়লে
    খেই হারিয়ে য়ায়,
    অতীত স্মৃতি রোমন্থনে
    কোথায় যেন যে হারাই।

    এই রকম কোন এক বৃষ্টির দিনে
    কলেজ থেকে ফেরার পথে,
    বৃষ্টির ফোঁটা তার ঠোঁট ছুঁয়েছে
    দেখেছি গায়ের পথে তালতলা থেকে।

    আজও মনে হলে হয় শিহরণ
    বৃষ্টির ফোঁটায় তাইতো এত আকর্ষণ,
    উঠতি বয়সের এমনই ধরণ
    অনেক কিছুই পায়না জীবন।

    বি. চৌধুরী

    4
    5 Comments
    • এক ফোঁটা বৃষ্টিতেই লুকিয়ে জীবনের হাজার রূপ তালতলার সেই স্মৃতিটাই আজও আকর্ষণ…..🤍🖤

    • আপনার লেখাটির “মধ্য বিত্তের এই আনন্দ, কোটি টাকায় কি মিলে?” লাইনটা পড়ে সত্যিই খুব ভালো লাগল। গ্রুপের বাকি সবার লেখাতেও মাঝে মাঝে একটু লাইক কিংবা কমেন্ট করে অ্যাক্টিভ থাকবেন, তাহলে আমাদের সবার এই আড্ডাটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • টিনের চালে বৃষ্টির শব্দের আনন্দ আসলেই কোটি টাকায়ও কেনা যায় না।

    • আপনার লেখার ‘পিচ ঢালা রাস্তায় পড়লে ফোঁটা লাফিয়ে ছুটে বেড়ায়’ এই অংশটি বৃষ্টির চঞ্চলতাকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। এমন সুন্দর পর্যবেক্ষণের সাথে আবেগের মিশ্রণ পাঠকদের মনের খুব কাছে পৌঁছাবে, আপনি নিয়মিত এমন সব স্নিগ্ধ লেখা আমাদের উপহার দেবেন বলে আশা রাখি।

    • বৃষ্টির ফোঁটার নানা রুপ বর্ননাটা ভালো লাগলো।

Skip to toolbar