-
বাবা একটা টাকা দাও
– সাখাওয়াত হোসেনবাবা, একটা টাকা দাও,
ঐ দেখো, আইসক্রিম এলো।
বাবা, তুমি তাড়াতাড়ি করো,
ঐ দেখো, আইসক্রিম এলো।বাবা, তোমার পাঞ্জাবি কোথায়?
বলো, আমি এনে দিই—বলো।
বাবা, তুমি তাড়াতাড়ি করো,
ঐ দেখো, আইসক্রিম এলো।বাবা, দেখো, আইসক্রিম এলো,
তুমি শুধু ঘুমিয়েই থাকো।
সবার বাবাই তো টাকা দিয়ে দিলো,
তুমি কেনো ঘুমিয়েই থাকো।বাবা, আমি কাঁদব এবার
দেখো তুমি, কেনা শেষ হয়েছে সবার।
আইসক্রিম চলে গেলে পরে,
তোমার মতো করেই ঠিক, আমিও ফিরব না ঘরে।3 Comments-
আপনার এই রচনায় আইসক্রিমের জন্য শিশুর সরল বায়না আর শেষ মুহূর্তের অভিমানে বুকের ভেতরটা সত্যিই মোচড় দিয়ে উঠল। বিশেষ করে “তোমার মতো করেই ঠিক, আমিও ফিরব না ঘরে”—এই অংশটুকু পড়ার সময় এক গভীর বিষণ্নতা মনের মধ্যে নাড়া দিয়ে যায়, যা অনেকটা কোনো হারানো শৈশবের স্মৃতির মতো। আপনি যে সুন্দর আবেগ দিয়ে একটি শিশুর অপূর্ণ আকুতি ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই প্রশংসনীয় এবং নিয়মিত এমন চমৎকার সব লেখা আমাদের উপহার দিতে থাকুন।
Friends
kabir suhel
@kabirsuhel
Nazeeb Alam
@nazeebalam
মেঘ
@megh
কামরুজ্জামান লিটু
@litujhe
বিধান চন্দ্র খান
@bidhanchandrakhan
মো.এনামুল হক
@enam3626
কাব্য
@farvez
Zakaria Ahmod
@zakariaahmod20gmail-com
আরমান হাসান
@md-armanhasan


সাখাওয়াত হোসেন, আপনার লেখা এই কবিতাটি পড়ে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল, বিশেষ করে “তোমার মতো করেই ঠিক, আমিও ফিরব না ঘরে” লাইনটা বড্ড বেশি আবেগি। বাচ্চার নিষ্পাপ আকুতির সাথে বাবার নিরুপায় হওয়ার এমন দৃশ্য খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। আপনার লেখার হাত বেশ সুন্দর, তাই গ্রুপে অন্য সবার লেখাতেও মাঝে মাঝে লাইক-কমেন্ট করবেন যাতে আমাদের এই আড্ডাটা সবসময় প্রাণবন্ত থাকে।