Profile Photo

সাখাওয়াত হোসেনOffline

  • sakhawathossain
  • Profile picture of সাখাওয়াত হোসেন

    সাখাওয়াত হোসেন

    • 2 months, 2 weeks ago

    কুড়ি বছর পর
    সাখাওয়াত হোসেন

    কুড়ি বছর পর,
    তোমার সাথে আবার দেখা হলো
    ঠিক কুড়ি বছর পর,
    জীবনানন্দের কবিতার মতো
    ঠিক কুড়ি বছর হয়, তুমাকে দেখিনা
    তুমিও দেখোনি আমাকে।

    যেন কত অবলিলায় কেটে গেলো বছর মাস!
    খুব কাছ থেকেও কখনোই দেখা হলো না,
    কথা হলো না,
    শুনা হলো না কারো দীর্ঘশ্বাস

    দুর থেকে আরো দুরে,
    পৃথিবীর এ পান্থ থেকে অন্য পান্থ বা কোথাও
    পালাতে চেয়েছি, তোমার কিংবা নিজের থেকে
    কি অভিমান বুকে ছিলো, জানা হলো না

    জানতে চাইলে কুড়ি বছর পর
    কেমন আছো? কি করছো ?
    দেখতে কেমন তোমার বউ ,
    কটা ছেলেমেয়ে?
    আগুন্তকের মত প্রশ্ন করেছো শুধু
    তারপর, মুখোমুখি কিছুক্ষন বসে থাকার পর
    চলে গেলে, মাঝখানে কেটে গেলো কুড়িটি বছর

    4
    4 Comments
    • সাখাওয়াত হোসেন, কুড়ি বছরের জমানো সব কথা আর অনুভূতির এমন সুন্দর বহিঃপ্রকাশ পড়ে সত্যিই অন্যরকম একটা ভালোলাগা কাজ করছে।

    • ‘কি অভিমান বুকে ছিলো, জানা হলো না’ — এই আক্ষেপটা মন ছুঁয়ে গেল।

    • আপনার লেখাটির “ঠিক কুড়ি বছর পর, তোমার সাথে আবার দেখা হলো” অংশটি এক নিস্তব্ধ আবেগের সুর ছুঁয়ে যায়, তাই প্রিয় লেখক, এমন গভীর অনুভূতির ছোঁয়া দিয়ে আপনি আপনার লেখনী নিয়মিত চালিয়ে যান।

    • জীবনানন্দের ছায়া রেখে নিজের মতো করে বলাটা সহজ কাজ না ভালো লিখছেন 😊

Skip to toolbar