-
Oh to be loved by a poet and be his poetry!
জন্মান্তরে কবিতা হয়ে জন্মাতে চাই। জীবনানন্দের কবিতা? নাকি রুদ্র গোস্বামীর? নাকি রবি ঠাকুরের? শহীদ কাদরীর প্রিয়তমা? ইশ্! সে পরে ভাবা যাবে। তবে কবিতা হবো! রবি ঠাকুর আমার জন্য লিখবেন,
“তুমি এ মনের সৃষ্টি, তাই মনোমাঝে
এমন সহজে তব প্রতিমা বিরাজে।”“যখন তোমারে হেরি জগতের তীরে
মনে হয় মন হতে এসেছ বাহিরে।”রুদ্র গোস্বামী আমার ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে কবিতা লিখতেন “হতে পারতো”! আহা!!
হেলাল হাফিজ হয়তো এক কাপ ফুটন্ত চা হাতে বলতেন, “তুমি না এলে শহরটা আর শহর থাকবে না, এক অন্ধ অলিগলি হয়ে পড়ে থাকবে।” তাঁর সব বিদ্রোহ, মিছিল আর স্লোগানের শেষ স্তবকে এসে এক নিঝুম সান্ত্বনার নাম হতাম আমি।শহীদ কাদরী হয়তো শহরের সমস্ত রাজপথ আর ইট-কাঠ-পাথরের জঙ্গলকে স্তব্ধ করে দিয়ে লিখতেন, “আমি তোমায় ভালোবাসা দিয়ে নাগরিক কোলাহল ভুলিয়ে দেবো, তোমায় বানিয়ে দেবো আমার একচ্ছত্র রাষ্ট্র।”
কাজী নজরুল ইসলাম আমার ভালোবাসার নাম দিতেন ‘বিদ্রোহ’, আবার কখনো ‘মধুময় বাঁশরি’। তিনি আমায় ভালোবাসলে হয়তো আমার একফোঁটা চোখের জলের জন্য থমকে যেত ঝড়ের গতি, আর আমার এক হাসিতে সুর বেঁধে উঠত ছায়ানট রাগের নতুন কোনো বন্দিশে।
আর সুনীল গঙ্গোপাধ্যায়? তিনি যদি ‘নীরা’র জায়গায় আমার নাম জপ করতেন, তবে তাঁর হাজার বছর বেঁচে থাকার ইচ্ছে হতো কেবল আমার পাশে এক অচেনা বিকেলের আলোয় বসে থাকার জন্য। তিনি লিখে যেতেন, “তুমি আর কখনো একা থাকবে না, তোমাকে আড়াল করার জন্য আমার একটি নদী থাকবে, একটি মেঘলা আকাশ থাকবে।”
তাঁরা সবাই লিখতেন। তাদের কাব্যের প্রতিটি ছন্দে, কাটাকুটিতে, কালির আঁচড়ে অমর হয়ে থাকত আমার সামান্য চোখ, একচিলতে হাসি, কিংবা অমলিন অভিমান। কবিরা ভালোবাসেন নিঃশ্বাসের মতো তীব্র করে, আর বদলে সৃষ্টি করেন অমরতা। তাদের কলমের সলতে হয়ে পুড়ে যাওয়াতেও আনন্দ, তাদের পংক্তিতে বাঁচার মধ্যেও জীবন। পৃথিবীর সমস্ত প্রেম একদিন ক্ষয়ে যায়, ধুলো পড়ে স্মৃতিতে; কিন্তু কবিতার শরীরে জমে থাকা ভালোবাসা কোনোদিন পুরোনো হয় না। তাই তো জন্মান্তরে অন্য কিছু নয়, কেবল একবুক প্রেম নিয়ে বেঁচে থাকা একটা কবিতা-ই হতে চাই!
কবিদের ভালোবাসার কোনো সময়সীমা নেই। তারা ভালোবাসলে সাধারণ স্পর্শও অলৌকিক হয়ে ওঠে। তাই তাদের উপমার ভাঁজে, কোনো বইয়ের ভাঁজে শুকনো গোলাপের মতো থেকে যাওয়ার চেয়ে বড় জীবন আর কী-ই বা হতে পারে! হায়!!!9 Comments-
-
তোমার এই ইচ্ছেটুকুর জন্যই হাজার প্রেমিক কবি হয়ে যায়।
তুমি জন্মান্তরে কবিতা হতে চেয়েছ,
আর আমি জন্মান্তর চেয়েছি তোমার পাঠক হয়ে।
তোমার একটুখানি অভিমানকে যুগের পর যুগ ধরে রাখবো একটি পঙ্ক্তি করে।
আর তোমার এই শিশুর মতো ভালোবাসার কাছে
আমার সমস্ত কবিত্ব হার মেনে যাবে—
কারণ কবিতা লেখা যায়,
কিন্তু এমন সরলভাবে কবিতা হয়ে বাঁচতে চাওয়া যায় না—তোমার মতো করে।অদ্ভুত একটা মিল পাই রাইসা তোমার আর আমার সঙ্গীনীর মাঝে। সেও কবিতা পছন্দ করে। কথাগুলো তোমাদের দুজনের জন্য।
I love to talk. But I like to listen stories more. You can reach out to me on FB to share your stories. I'd love to have a chat.
www.facebook.com/share/1EGQ36wamH/আমি রাইসা আনজুম পর্শি, জন্ম ঢাকার ধানমন্ডিতে, সাভারে বেড়ে ওঠা। এখনো বাড়ছি। ডাইরিতে টুকটাক লিখি, দুই-একটা কবিতা প্রকাশ হয়েছে, তাতে কিছু লোকের প্রশংসা পাই এতে লেখালেখির প্রতি আগ্রহ বাড়ে৷ কবি বা লেখিকা হওয়ার চাইতে পাঠিকা হতে বেশি পছন্দ করি। প্রচুর বই পড়ি। আকাশ দেখতে পছন্দ করি, কথা বলতে আর মানুষের কথা শুনতে পছন্দ করি, যেকোনো বয়সের মানুষের সাথে আলাপ জমাতে পারি। বড়ো হচ্ছি তো, হয়তো সামনেই কিছু একটা করে ফেলবো। আপাতত পড়ছি, লিখছি এ-ই।
Friends
Rahat Islam
@rahatislam
Salful Alam
@alamict9
Rijoana
@rijoana
মোঃ আরিফুজ্জামান
@md-arifuzzaman
মোঃ মহিবুল ইসলাম
@md-mahibulislam
Md Shakhawat Hossen
@mdshakhawathossen
Dark Venum
@darkvenum
Atiq Altaf
@atiqaltaf
Intisar Jabed
@intisarjabed



আপনার এই লেখার প্রতিটি পরতে ভালোবাসার যে এক অদ্ভুত মায়া আর আবেগের টান মিশে আছে, তা সত্যিই হৃদয়ের গভীরে এক দারুণ প্রশান্তি ছড়িয়ে দেয়, তাই কলম থামাবেন না এবং আপনার এই সুন্দর সৃষ্টিশীল পথচলা আরও প্রাণবন্ত হয়ে উঠুক।