-
এক কাপ কফি
মাহমুদ হায়াতএক কাপ কফির ধোঁয়ায় কবি ভাবনার সমুদ্রে ডুব দেয়।
তেতো স্বাদে জমে থাকে অপ্রকাশিত অজস্র কথালিপি ।
শব্দরা পেয়ালার কিনারায় বসে উষ্ণতার জ্যামিতি শেখে।
জানালার ওপারে ব্যস্ত শহর , ভেতরে ধীরে জন্ম নেয় একটি কবিতা।
প্রতিটি চুমুক কাগজের শাদা শূন্যতায় নতুন ছায়া ফেলে।
কফি শেষ হয় , অথচ ভাবনার পেয়ালা তখনও শেষ হয় না।
কবি জানে সবচেয়ে দীর্ঘ সংলাপ নীরবতার গহ্বরে লুকিয়ে থাকে।
কফি শুধু এক কাপ পানীয় নয়,
একটি অসমাপ্ত কবিতার শেষ লাইন।5 Comments-
MAHMUD HAYAT, আপনার লেখা “সবচেয়ে দীর্ঘ সংলাপ নীরবতার গহ্বরে লুকিয়ে থাকে” বাক্যটি গভীর অনুভূতির এক চমৎকার বহিঃপ্রকাশ যা পড়লে শীতের সকালের একাকীত্ব আর স্নিগ্ধতার কথা মনে পড়ে যায়। এক কাপ কফির ধোঁয়া আর ভাবনার এই নিবিড় মেলবন্ধন পাঠকমনে যে প্রশান্তির ছোঁয়া রেখে যায়, তা বজায় রেখে আপনি নিয়মিত লিখে যাওয়ার অনুপ্রেরণা রাখবেন।
Friends
গাঙচিল
@mehzabeen-shahidy
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Shojan Maria Shoche
@shojanmaria
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Waliul Islam
@waliulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Anwar Ahmad
@anwarahmad
Mominur Rahman Khan
@mominurrahmankhan


কফির কাপের কিনারায় বোনা এক নির্জন শব্দমেলা!