Profile Photo

মেহেদী হাসান আইয়ুশOffline

  • kobimahadihasanaayush
  • সে কখনো চিঠি লেখেনি
    -কবি মেহেদী হাসান আইয়ুশ

    সম্ভবতঃ শেষ চিঠিটি প্রাপকের হাতে পৌঁছানোর পূর্বেই মৃত্যু হয়েছিলো ডাকপিয়নের
    তাঁর মহান দায়িত্ব নিয়ে কেউ প্রশ্ন তোলেনি, যেহেতু প্রাপক অন্ধ ছিলো

    এদিকে ঘোর বর্ষা নেমেছে পাহাড়ে,গতকাল;
    মনে হয় বহুকাল আগে—রাজাবাজার লেন, রোজা হোস্টেল,—বৃষ্টি, তোমাকে পেয়েছিলো ক্ষণিকের প্রেমিকের মতো
    চিঠিতে কী পাঠিয়েছিলে?
    প্রেম?
    চুমু?
    মেঘ?
    ভেসে গেছে জুম চাষীদের ক্ষেত
    এ বছর অভাব দীর্ঘস্থায়ী হবে, সম্ভবত আয়ুর সমান দীর্ঘ

    পাহারধ্বসে নিশ্চিহ্ন হয়ে গেছে গোটাদশ পরিবার
    যারা বেঁচে আছে তারা খুঁড়ছে কবর আর যারা মরে গ্যাছে
    এমন দৃঢ় বিশ্বাস নিয়ে— একদিন তাদের খুঁজে পাওয়া যাবে, হবে সৎকার
    বেতার বেজেঁ ওঠে, লাউড স্পিকার—

    ‘এবছর বর্ষা দীর্ঘস্থায়ী হবে, একটি চিঠির অপেক্ষার চেয়েও দীর্ঘ’—বিবৃতি দেয় আবহাওয়া অধিদপ্তর;
    পরবর্তী চিঠিতে চুমু পাঠিও, সাবরিনা আক্তার;
    যেহেতু খাদ্যসংকট,তবুও তো বেঁচে থাকা দরকার!

    ধারনা করা হয়, সে কখনো চিঠি লেখেনি কবি’র উদ্দেশ্যে।

    3
    10 Comments
    • মেহেদী হাসান আইয়ুশ, আপনার কবিতার ‘এ বছর অভাব দীর্ঘস্থায়ী হবে, সম্ভবত আয়ুর সমান দীর্ঘ’ লাইনটা খুব দাগ কেটেছে মনে। এমন বিষণ্ণতা মেশানো লেখাগুলো আসলেই অন্যরকম ভালো লাগা তৈরি করে।

    • অন্ধ প্রাপকের কাছে না পৌঁছানো চিঠিও রয়ে যায় দুর্যোগের চেয়ে দীর্ঘ এক অপেক্ষা…..🤍🖤

    • বহুমাত্রিক লেখা। ভালো লাগল। এক সাথে প্রেম, অপ্রাপ্তি আব্র তার সাথে পাহারধ্বস, ডাকপিয়নের কাহিনী। শুভেচ্ছা নিন।

    • আপনার এই লেখায় পাহাড়ি বর্ষার বিষণ্নতা এবং প্রতীক্ষার হাহাকার দারুণভাবে ফুটে উঠেছে, যা আমাকে ভীষণভাবে আবেগপ্রবণ করে তুলেছে। প্রতিটি লাইনে যে গভীর শূন্যতা এবং অদ্ভুত এক করুণ সুর আপনি ছড়িয়ে দিয়েছেন, তা পাঠককে মুহূর্তেই অন্য কোনো জগতে নিয়ে যায়। আমাদের এই গ্রুপের অন্য সদস্যদের লেখাগুলোতেও সময় করে একটু লাইক বা মন্তব্যের মাধ্যমে সাড়া দেবেন, এতে সবার উৎসাহ বাড়ে এবং আমাদের আড্ডা আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

    • আগের লেখাগুলার থেকে অনেক আলাদা ব্যক্তিগত প্রেম আর সামাজিক বিপর্যয় একসাথে মিশাইছেন😯😊

Skip to toolbar