-
কাটাবিহীন ঘড়ি
-কবি মেহেদী হাসান আইয়ুশধরো,
মিনিটের কাটায় আমি,
সেকেন্ডের কাটায় তুমি।নয়টার ঘরে খসে পড়েছে
ঘন্টার কাঁটা,
আর আমাদের যত কথা
জমে আছে দশটার ঘরে।আমাদের দেখা হয় না বহুকাল।
এতদিনে কবিতা লিখতে ভুলেছি আমি,
পুরনো পাণ্ডুলিপিগুলোও হারিয়েছে গত জুলাইয়ে।আর তুমি ক্রমশ
হয়ে উঠেছো
অন্য কারো কবিতা।আগস্টের শুরুতেই
ঘড়িটা থেমে গেছে।দূরত্বের কথা তুলতেই দেখি,
আমাদের অন্ধ প্রেমটুকুও
অদৃশ্য হয়ে গেছে ব্ল্যাকহোলে।কেবল ঘুরছে
একটা কাটাবিহীন ঘড়ি।সময় নেই,
তবু তার বুকের ভেতর
এখনও টিকটিক করে
তোমার নাম।6 Comments
Friends
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার
@mokteruzzamanpbtgmail-com
asif khandaker
@asifkhandaker
emdad dewan
@emdaddewan
মো. কামরুজ্জামান
@mdkamruzzaman
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
DEBOJOTI PAUL ANANYO
@debojotipaulananyo
Rabiul Mashrafi
@rabiulmashrafi
Soul Mate
@soulmate
আয্যাহ্ নূর
@azyahnoor

মেহেদী হাসান আইয়ুশ, আপনার কবিতার প্রতিটি লাইনে এত গভীর অভিমান যে পড়তে পড়তে মনটা খারাপ হয়ে গেল, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন সময় থেমে গেলেও নামগুলো কেন আমাদের মনে এভাবেই বেঁচে থাকে?