Profile Photo

মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি)Offline

  • mohammedmizanurrahman
  • ছোট গল্প :: নেকাব

    বাসার চাদে বসে বসে পূর্ণিমার চাঁদ দেখছিলাম। কি অপরূপ পূর্ণিমার শশী! মিষ্টি সৌন্দর্য ছড়িয়ে যাচ্ছে। পলকহীন দৃষ্টিতে আনমনা হয়ে দেখছি। হঠাৎ, ভরা যৌবনের সুন্দরী শশী, এক টুকরো মেঘ দিয়ে তার মুখ ঢেকে নিলো। আমি হতভম্ব হয়ে গেলাম। ভাবছি, সে কেন এমন করলো! তবে কি আমার কামনীয় দৃষ্টিতে সে লজ্জা পেয়ে মুখ ঢেকে নিলো ?
    আসলে আমারই দোষ, আমার চোখ দুটি এমনই। প্রকৃতি,নারী আর পূর্ণিমার শশী দেখলেই চোখ দুটি কামনীয় হয়ে উঠে। পলক পেলতেই ভুলে যায়। অনেক বার শাসিয়েছি আঁখি যুগলকে। বড্ড বেহায়া, শাসন-বারণ কিচ্ছু মানে না।

    আমি যখন র্নিলজ্জ আখি দুটিকে বকে যাচ্ছিলাম, ঠিক তখন, শশী মিষ্টি হেসে বললো, ওদেরকে বকছো কেন মিছে? ওদের কোন দোষ নেই। সুন্দরের প্রতি আকৃষ্ট হওয়াই প্রকৃতির নিয়ম। ওদের কাজ ওরা করবে, আর আমাদের কাজ আমরা করবো। আমি আবার হতভম্ব হয়ে গেলাম। নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলাম- তুমিতো একজন, তোমরা আবার কারা? শশী বললো, এই যে আমি আর পৃথিবীর নারীরা। পূনরায় জিজ্ঞাসিলাম- আচ্ছা বলতো, তোমারা কি কাজ করবে? শশী লাজুক হেসে বললো, বুঝো না বোকা! নেকাব পরে নিবো। ঐ যে একটু আগে যা করেছিলাম। এক টুকরো মেঘ দিয়ে নেকাব পরে নিয়েছিলাম। ব্যাস, কুদৃষ্টি থেকে বেঁচে গেলাম। নেকাবেই আমরা নিরাপদ। আমি অবাক বিস্ময়ে শুনলাম আর ভাবলাম, সত্যিই তো !

    5
    5 Comments
    • আপনার লেখাটা পড়ে সত্যিই খুব ভালো লাগলো, একদম অন্যরকম একটা ভাবনার প্রকাশ ছিল এটি।

    • চাঁদের সেই মেঘের নেকাবেই লুকিয়ে আছে নারীর নিরাপত্তার এক অনন্য শিক্ষা…..🤍🖤

    • মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি), প্রকৃতির রূপের সাথে নারীত্বের সুরক্ষা আর মর্যাদাকে আপনি যেভাবে একটি রূপক বা আড়ালে দারুণ কৌশলে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসনীয় এবং আপনি চাইলে এই ভাবনার গভীরে আরও নতুন নতুন রঙের ছোঁয়া দিতে পারেন।

    • চাঁদ আর মেঘের রূপক দিয়ে নেকাবের কথাটা অন্যভাবে বুঝলাম 😯

    • অসাধারণ লেখনী! যেন মেঘ বালিকার অভিষেক!

Skip to toolbar