Profile Photo

Ashik MokamiOffline

  • ashikmokami
  • Profile picture of Ashik Mokami

    Ashik Mokami

    • 2 months, 1 week ago

    উপকথা ১৮ সেপ্টেম্বর

    🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

    Based on ঠাকুরমার ঝুলি

    বেহুলা যেভাবে এসেছিল—কালো নদীতে,
    নিচে একটা ভেলা, চোখে—গোটা রাজ্যের দুখ,

    ভেলা তার সাত মাস—পানি পার করেছিল
    “ছেড়ে দাও” —বলেছিল; সবাই
    ধৈর্য ব্যাঙ্গমার পাখির মতো
    কুমিরের সময়টা পেরিয়েছিল

    সে যখন হাসে, মনে হয়
    তেপান্তরের মাঠ খুলে যাচ্ছে
    কোনো সীমানা নেই, তিন দিগন্ত একসাথে,
    আর আমি লালকমল,পরে আবার নীলকমল!

    যেন তিন রাজ্য থেকে দূরে—
    লুকিয়ে থাকা প্রাণ,
    কারণ কিছু মেয়ে জন্ম থেকেই জানে
    সত্যিটা কোথায় ভাঁজ করে রাখা আছে —

    যেমন একটা জীবন লুকানো থাকে
    সোনার একটা ডালিমের বীজে।

    পাখির পিঠে চড়ে কোনো মাঠ পার হয়ে যেতাম
    ছদ্মবেশে থাকা — কোন রাক্ষসী থেকে
    শুধু তোমার জন্য ফিরে আসতাম!

    3
    3 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম ছোটবেলার রূপকথার রাজ্যের কথা মনে পড়ে গেল। খুব সুন্দর আর ছিমছাম একটা অনুভূতি কাজ করছে পড়ার সময়।

    • আপনার লেখায় রূপকথার সেই চেনা জগতের ছবিগুলো এক নতুন আবেগের রঙে দারুণ ফুটে উঠেছে। এই মুগ্ধকর অনুভূতির প্রকাশ ধরে রেখে আপনি যদি শেষের দিকে শব্দগুলোর বাঁধুনিতে আরও একটুখানি বৈচিত্র্য যোগ করেন, তবে লেখাটি পাঠকের হৃদয়ে দীর্ঘস্থায়ী দাগ কাটবে বলে আমার মনে হয়।

    • বাংলার রূপকথার চরিত্রগুলা দিয়া প্রেমের এই কল্পনাটা দারুণ লাগলো😊😊👌

Skip to toolbar