-
আমাকেতো চিনতেন সেই একজনই; একমাত্র তাঁকেই মনের দরজা খোলে সবকিছু দেখাতাম আমি; তিঁনি ধুঁয়েমুছে সাফ করে দিতেন আমার মনের সব ময়লা আর জঞ্জাল৷ প্রতি মুহুর্তে আমি হয়ে ওঠতাম পরিশুদ্ধ৷ শান্তি আর শান্তি ছাড়া অন্যকোন অনুভূতি ছিল না আমার জীবনে৷ তাঁর দুআ আমার নিত্যসঙ্গী হত বলেই জীবনের প্রতিটা ইভেন্টে সুখ-সফলতা যেন আমার পদচুম্বন করতে মুখিয়ে থাকতো৷ জীবনের টানাপোড়েন আর টানাপোড়েনের ভারে নুব্জ মানুষের কি দশা হতে পারে তা তখন বুঝতাম না! কোন টানাপোড়েনই কাছে ঘেষতো না; প্রতিটি মুহূর্তই তখন আমার ‘নির্ভার’ কাটতো৷
•
তাঁর চলে যাবার পর এই পৃথিবীতে আমার যেন আর কেউ রইলো না৷ দুআর হাতটি বন্ধ হয়ে যাবার কারণে আমি যেন অরক্ষিত স্থাপনা হয়ে গেলাম! সারা দিনমান ঘরে-বাইরে যাদের সাথে ওঠি, বসি, চলি; যাদের সাথে একই ভেলায় চড়ে সময়ের সাগর পাড়ি দেই– দিন শেষে মনে হয় সব যেন কৃত্রিমতার জাল কিংবা নিতান্তই সমীকরণের বন্ধনমাত্র!… আজতো টানাপোড়েন আর টানাপোড়েনে নুব্জ জীবন আমার; টানাপোড়েনের ভারে নুব্জ মানুষের কি দশা হতে পারে–তা আজ হারে হারে টের পাই। অব্যক্ত কষ্টের দুর্বিসহ দহন নিয়ে আমার নিত্য দিনাতিপাত! জীবনের এই পড়ন্ত বিকেলে এসে প্রতিটি মুহূর্তে মনে হয় মনে হয়- দুঃস্বপ্নের ঘোরের ভেতরে প্রবিষ্ট আছি অনন্তকাল! জীবনের কঠিন সময়গুলো আজকাল একাই পার করতে হয়; কেউ হাত ধরে না; সবাই দোষ ধরে কেবল। তাই আজ মাকে বড্ড মনে পড়ে; এই একটি মানুষই দোষ ধরতেন না; হাত ধরতেন।7 Comments
Friends
CEC for Training
@cecfortraining
Khondkar Mostaque Ahmed
@mostaque
k helal
@khelal
Aziz Helali
@azizhelali
ছাকিবুর রহমান
@sakibur209gmail-com
mosharaf hossain
@mosharafhossain
নোমান খালভী
@nomankhalovi
মামুন আব্দুল্লাহ
@mamun84
মোঃ মেহেদী হাসান মুন্না
@mehedihasanmunna


মায়ের দোয়াতেই ছিল নিরাপত্তার সেই অদৃশ্য বর্ম যাওয়ার পর টের পাই কতটা অরক্ষিত এই জীবন…..🤍🖤