Profile Photo

মেহেদী হাসান আইয়ুশOffline

  • kobimahadihasanaayush
  • ভালোবাসার বিদ্যে..
    -কবি মেহেদী হাসান আইয়ুশ

    যেহেতু তুমি যাবেই চলে,
    আমাকে শিখিয়ে যেও
    শূন্যতাকে ভালোবাসার বিদ্যে।

    শিখিয়ে যেও কীভাবে
    তোমার অনুপস্থিতির সঙ্গেও
    নিরবে দিন কেটে যায়,
    কীভাবে তোমাকে না পেয়েও
    তোমার স্মৃতিকে আগলে রাখা যায়।

    তুমি চলে গেলে
    ঘরটা হয়তো আগের মতোই থাকবে,
    শুধু তার প্রতিটি কোণে
    তোমার না-থাকার শব্দ বাজবে।

    তাই যাও
    যদি যাওয়াই তোমার নিয়তি হয়;
    শুধু যাওয়ার আগে
    এতটুকু শিখিয়ে যেও
    কীভাবে শূন্যতাকেও
    ভালোবাসা যায় তোমার মতো করে।

    5
    8 Comments
    • অনেক ভালো হয়েছে, তবে নিজেকেই খুঁজে বের করতে হয় পথ।

    • অনেক ভালো হয়েছে, তবে নিজেকেই খুঁজে বের করতে হয় পথ।

    • মেহেদী হাসান আইয়ুশ, আপনার কবিতার প্রতিটি শব্দ ভীষণ গভীর আর অদ্ভুত এক ভালো লাগা তৈরি করে মনে।

    • শূন্যতাকেই ভালোবাসতে শেখাটাই হয়তো বিচ্ছেদের সবচেয়ে কঠিন শিক্ষা…..🤍🖤

    • মেহেদী হাসান আইয়ুশ, আপনার লেখাটিতে ‘শূন্যতাকে ভালোবাসার বিদ্যে’ পঙক্তিটি যেমন গভীর আবেগে ভরা, তেমনি বিচ্ছেদের নীরব হাহাকারও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। স্মৃতির আয়নায় প্রিয় মানুষের ছায়া খুঁজে পাওয়ার যে আকুতি আপনি ফুটিয়ে তুলেছেন, তা অনেকটা বৃষ্টির দিনে একলা জানালার পাশে বসে থাকার মতোই প্রাণবন্ত; তাই আপনার লেখনী যেন এভাবেই হৃদয়ের সুর ছুঁয়ে যেতে থাকে।

Skip to toolbar