Profile Photo

Robi MurmuOffline

  • Robi
  • Profile picture of Robi Murmu

    Robi Murmu

    • 1 month, 1 week ago

    ৷৷৷৷ শশী কিরণ ৷৷৷৷
    রবি

    তুমি আমার পূর্ণিমার চাঁদ,
    তোমার ঝলমলে আলো
    দূর করে আমার পৃথিবীর
    ঘুটঘুটে কালো।

    অজস্র রাশি রাশি নক্ষত্র আকাশের বুকে,
    ঝাকে ঝাকে পাখির মত উড়ে বেড়ায়,
    আর ছড়িয়ে দেয় দীপ্তি,
    কিন্তু জীবনের অমাবস্যার
    বেড়াজাল থাকে অন্তহীন ইতি ,

    একটা চাঁদ চাই,
    তুমি হলে সে শশী
    সাদা আলোর ইন্দু,
    জীবনের অমাবস্যা করবে দূর,
    ছড়াবে কিরণ
    হব ফুরফুরে হিরন,

    তোমাকে নাম ধরে ডাকবো,
    নাম ধরে ডাকতে সুখ পাই,
    তুমিও পাবে তৃপ্তি
    এটা তোমার প্রাপ্তি,
    তুমি চন্দ্রজ্যোতি,
    তোমার আলোতে স্নান করি
    সর্বক্ষণ আনন্দ প্রেমে মাতি।

    1
    3 Comments
    • Robi Murmu, কবিতাটা পড়ে খুব ভালো লাগল, শব্দের বুননগুলো একদম মনের মতো হয়েছে। আপনার এই লেখার হাতটা সত্যিই দারুণ এবং সাবলীল। গ্রুপের অন্যদের লেখায়ও মাঝে মাঝে একটু লাইক কিংবা কমেন্ট করে অ্যাক্টিভ থাকবেন, তাহলে আমাদের কমিউনিটিটা বেশ জমে উঠবে।

    • চাঁদের আলোতেই কাটে জীবনের সব অমাবস্যা নাম ধরে ডাকাতেই লুকিয়ে থাকে গভীর প্রেম…..🤍🖤

    • আপনার লেখায় জ্যোৎস্নার কোমল ছোঁয়া এবং প্রিয়জনের প্রতি গভীর অনুরাগের যে স্নিগ্ধ প্রকাশ ফুটে উঠেছে, তা সত্যিই খুব হৃদয়স্পর্শী। গভীর অন্ধকার চিরে প্রিয়জনকে খুঁজে পাওয়ার এমন আকুতি আমাদের অনেকের হৃদয়ের একান্ত অনুভূতির সাথে মিলে যায়, যা পড়ার সময় এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম। আপনি যদি এই চমৎকার প্ল্যাটফর্মে অন্য বন্ধুদের লেখাতেও নিয়মিত লাইক বা কমেন্ট করে মতামত জানান, তবে আমাদের এই লেখক গোষ্ঠী আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

Skip to toolbar