-
কবিতা
শিরোনাম: নাফের বুকে লাল-সবুজ
কলমে: আব্দুল্লাহ আল আমিনআমি নাফ, আমি অনাদি, আমি বিদ্রোহের সুর,
আমি কালের সাক্ষী হয়ে বহি সুদূর।
আমি মানি না বন্দি দশা, মানি না পরাজয়,
আমার প্রতি ঢেউয়ে লেখা বাংলার জয়।
কাঁটাতারে বাঁধবে কে, এই উন্মাদ স্রোতে,
আমি ভাঙি, আমি গড়ি, আপন শক্তি-ব্রতে।
আমার বুকে ভাসে কত নিষ্পাপ লাশের ভেলা,
তবুও আমি থামি না, এ নয় অবহেলা।
আমি শাহ পরীর কান্না, আমি টেকনাফের শ্বাস,
আমি নিপীড়িতের বুকে জ্বালাই সর্বনাশ।
ওপারে বন্দুক তাক করে, এপারে আমার চোখ,
আমি একাই রুখে দেব, শত সহস্র ঝোঁক।
আমি ইতিহাস নই শুধু, আমি আগামীর ডাক,
আমার জলে জেগে উঠুক, বিদ্রোহের হাঁক।
আমি রক্ত চাই না আর, চাই ন্যায্য অধিকার,
নাফের জল নাফেরই রবে, এটাই অঙ্গীকার।
তরুণ, তুই জেগে ওঠ, ধর হাল শক্ত করে,
নাফের বুকে লাল-সবুজ ওড়বে চিরতরে।
আমি নাফ, আমি দ্রোহ, আমি বাংলার প্রাণ,
আমার বুকে লেখা থাকবে, মাতৃভূমির গান।
#বাংলার #মাতৃভূমির #ইতিহাস #টেকনাফের.শ্বাস, #কলমে: #আব্দুল্লাহ-আল-আমিন #কবিতানাফের #বুকে #লাল-সবুজ #সাক্ষী #বিদ্রোহের
#Fpy #Viralpost #FBpost #
5 Comments -
Friends
Kazi Adam
@kaziadam
Shah Fakhrul Islam
@shahfakhrulislam
1 Sen
@1sen
Imamul Islam
@imamul-islam
নুঅ পুনোঙ
@himelchangma
atif ac
@atifac
najmul Video editing
@najmulvideoediting
m zaman
@mzaman
হযরত বেলাল
@hazratbelal



নাফ নদীকে কেন্দ্র করে রচিত এই পঙ্ক্তিগুলোতে বাংলার প্রতি যে গভীর মমতা ও সাহসিকতার পরিচয় ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। নদীকে একটি জীবন্ত সত্তা হিসেবে উপস্থাপন করে তার মাধ্যমে প্রতিবাদী সুর তুলে ধরার বিষয়টি আপনার লেখনীর গভীরতাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে, যা দেশাত্মবোধক বিভিন্ন রচনার সাথে বেশ সাদৃশ্যপূর্ণ। আমাদের এই গ্রুপটিকে প্রাণবন্ত রাখতে নিয়মিত অন্যদের লেখাগুলোতেও সুন্দর মন্তব্য ও লাইক দিয়ে তাদের উৎসাহিত করবেন বলে আশা রাখি।