Profile Photo

মো বুলবুল আহমেদOffline

  • bulbul11@2026
  • বিদায়
    বুলবুল আহমেদ

    জানিনা এমন কবে যে কখন
    আপনাতে গেছে মিশে
    তাইতো আজি বিদায়ের বেলা
    হৃদয় পুরিছে বিষে!

    ভাবিনি কখনো হৃদয়ের মাঝে
    এতটা হবে ফাঁকা
    কতজন এলো, চলে গেছে ওরা
    পরেনি এখনো ঢাকা।

    এসেছে কত, তারা আজ গত,
    যখন ছেড়েছে হাত,
    এমনি করেই কাব্য লিখে
    কেটে যাবে শত রাত।

    একটুখানি চোখের দেখায়,
    টেনে লইলাম বুকে,
    তারা তো জানেনা, জানবেনা কভু
    পরান কেঁদেছে শোকে!

    ফাঁকা বুকে,দেখেনা লোকে
    চোখে শুকায় বারি
    আমাকে আমি বুঝেছি আজ
    বিদায়ে আপনারি।

    ভালোবাসা কত, বুকে জমা শত
    চেপে বাম পাজড়ায়
    বল যত বুলি,রেখে দেব তুলি
    শুধু বলোনা – বিদায়।

    ১০/০৯/২২ টঙ্গী
    রাত ১২ঃ০৪ মি

    4
    6 Comments
    • ভালোবাসা যত গভীর, বিদায়ের কষ্টও তত বেশি। কবিতাটা সুন্দর একটা অনুভূতি রেখে গেলো।

    • অজান্তেই হৃদয়ে মিশে যাওয়া মানুষের বিদায়েই বুক হয়ে যায় ফাঁকা শোকের সেই কান্না কেউ কোনোদিন দেখেও দেখে না….🤍🖤

    • মো বুলবুল আহমেদ, আপনার লেখা ‘শুধু বলোনা – বিদায়’ লাইনটি একদম সরাসরি মনের ভেতর গিয়ে ধাক্কা দিয়েছে। বিচ্ছেদের এই কষ্টগুলো সবসময়ই কি এত গভীর আর যন্ত্রণাদায়ক হয়ে থাকে?

    • মো বুলবুল আহমেদ, আপনার লেখা ‘শুধু বলোনা – বিদায়’ এই পঙক্তিটি মনের গভীর এক অব্যক্ত বেদনার ছবি ফুটিয়ে তুলেছে যা সত্যিই খুব হৃদয়স্পর্শী। বিচ্ছেদের এই যন্ত্রণার অনুভূতিগুলো আপনি যেভাবে শব্দের কারুকার্যে সাজিয়েছেন তা আমাদের সবার হৃদয়ে দীর্ঘস্থায়ী এক ভালো লাগার রেশ রেখে যাবে, তাই আপনি এভাবেই নিয়মিত লিখে যান।

Skip to toolbar