Profile Photo

এইচ আই হামিদOffline

  • h.ihamid
  • Profile picture of এইচ আই হামিদ

    এইচ আই হামিদ

    1 day, 4 hours ago

    খেয়েছি
    এইচ আই হামিদ

    ইচ্ছে খেয়েছি আস্তটা গিলে
    খাতা পেন্সিলের সাথে,
    স্বপ্ন খেয়েছি কিশোর বয়সে
    প্রেমের বেদনাতে।

    বোধের কারণেই বেদনা পেয়েছি
    শান্তি খেয়েছি সব,
    সুখের পিছে দৌড়ে দৌড়িয়ে
    ক্লান্তির অনুভব।

    মুড়ির সাথে স্বাধীনতা খায়
    চানাচুরের মতো,
    আকাশ জুড়ে অবিরাম ওড়ে
    শকুন শত শত।

    ফুল ফোটে না, অলি ওড়ে না
    ফুলের আশে পাশে,
    চিনে জোঁকের অবাধ মিছিল
    সবুজ ঘাসে ঘাসে।

    4
    6 Comments
    • জীবনের কত না বলা গল্প যেন এই কয়েকটি লাইনে।

    • বেদনার অভিজ্ঞতায় গ্রাস হওয়া স্বপ্ন-শান্তির হিসাব কষতে কষতেই সমাজের বুকে জেগে ওঠে শোষণের নির্মম চিত্র…..🤍🖤

    • এইচ আই হামিদ, আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা অনুভূতির ভেতর দিয়ে গেলাম। শব্দ চয়নের ভঙ্গিটা দারুণ ছিল, খুব ভালো লাগলো পড়ে।

    • এইচ আই হামিদ, আপনার লেখাটি পড়ার সময় মনে হলো জীবনের অতৃপ্ত অভিজ্ঞতাগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। কষ্টের সাথে স্বপ্নের মিশেল আর শেষ স্তবকের দৃশ্যগুলো এক গভীর উপলব্ধির জন্ম দেয়। আপনার লেখনীর এই ছন্দ ধরে রেখে নিয়মিত লিখে যাওয়ার জন্য অনুরোধ রইল।

Skip to toolbar