Profile Photo

এইচ আই হামিদOffline

  • h.ihamid
  • Profile picture of এইচ আই হামিদ

    এইচ আই হামিদ

    • 1 month, 3 weeks ago

    দায়ী
    এইচ আই হামিদ

    এক জনমে পাবে যত
    দুঃখ কষ্ট ব্যথা,
    বারো আনার জন্যই দায়ী
    তোমার পিতা-মাতা।

    হাত ধরিয়া পথে হাঁটা
    শিখেয়েছে যারা,
    ভ্রান্ত পথের ভুলের দায়টা
    নিতে চায় না তারা।

    জানোয়ারে জন্ম দিয়ে
    ছেড়ে দেয় জঙ্গলে,
    অনেক পিতা-মাতা আছে
    জানোয়ারের দলে।

    কামের ঘোরে ঘরে ঘরে
    জন্মায় শিশু শত,
    সুস্বাস্থ্য সুশিক্ষা পেলে
    তবেই মানুষ হত।

    দায়ভারের এই ভাবনা ভেবেই
    সন্তান যারা আনে ,
    সু নাগরিক গড়ে তুলতে
    তারাই কেবল জানে।

    4
    4 Comments
    • কঠিন সত্যকে সহজ ভাষায় বলেছেন। সন্তানকে পৃথিবীতে আনার আগে তার ভবিষ্যৎ নিয়েও ভাবা দরকার—গুরুত্বপূর্ণ একটা বার্তা।

    • জন্ম দেওয়াই শেষ কথা নয় দায়িত্ব আর দিকনির্দেশনাতেই লুকিয়ে থাকে প্রকৃত পিতৃত্ব-মাতৃত্বের সংজ্ঞা…..🤍🖤

    • এইচ আই হামিদ, আপনার লেখার ‘সুস্বাস্থ্য সুশিক্ষা পেলে তবেই মানুষ হত’ লাইনটা একদম বাস্তব আর দারুণ একটা কথা। এমন গভীর চিন্তার লেখাগুলো বেশ ভাবিয়ে তোলে। আশা করি আপনি আমাদের এই প্ল্যাটফর্মের অন্য সবার লেখাতেও লাইক-কমেন্ট করে সবাইকে উৎসাহিত করবেন যাতে গ্রুপটা বেশ প্রাণবন্ত থাকে।

    • আপনার লেখনীর “সুস্বাস্থ্য সুশিক্ষা পেলে তবেই মানুষ হত” পঙক্তিটি জীবনের গভীর এক সত্যকে চমৎকারভাবে তুলে ধরেছে যা পাঠকের মনে দীর্ঘস্থায়ী দাগ কাটে। জীবনের কঠিন বাস্তবতা নিয়ে আপনার এমন সাহসিকতাপূর্ণ ভাবনার বহিঃপ্রকাশ সত্যিই প্রশংসনীয়, আপনি নিয়মিত লিখতে থাকুন।

Friends

Profile Photo
Burhanuddin
@burhanuddin
Profile Photo
Srijon Media
@srijonmedia
Profile Photo
Ruma Hossain
@rumahossain
Profile Photo
কাতেব.জুনাইদ
@md-zunaidahamed-123
Profile Photo
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
Profile Photo
Faruque Ahmed Sarkar
@faruqueahmedsarkar
Profile Photo
Siddique bakar
@siddiquebakar
Skip to toolbar