Profile Photo

Srijon MediaOffline

  • srijonmedia
  • অশিক্ষকের ফাঁদে আমাদের শিক্ষা
    এম এ রশিদ
    চায়ের দোকান, ধানের মাঠ থেকে শুরু করে দেশ-সমাজের সর্বোত্র মানুষের মুখে মুখে একই কথা ঘুরে ফিরছে, স্কুল-কলেজে ক্লাস হয়না। সেজন্যে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যায়না। শিক্ষকরা বলছেন, শিক্ষার্থী না থাকলে পড়াবো কাকে? আবার, সরকার বলছে, শিক্ষকদের প্রশিক্ষণের অভাব। এখানে প্রত্যেকের দাবীই আংশিক হলেও স…Read More

    2
    2 Comments
    • শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সরকারের প্রত্যেকেরই কিছু দায়িত্ব আছে— একমত

    • অশিক্ষার ছায়ায় শিক্ষা ম্লান, তবু সৎ শিক্ষকতার দীপেই জাগবে ভবিষ্যতের ভোর…..🤍🖤

  • শিশুদের জন্য ছড়া গান
    ফুল, ফুল ও বকুল..
    কথা ও সুর: এম এ রশিদ

    ফুল, ফুল ও বকুল
    ঝরে পড়ো না
    তুমি আমি সই হবো
    মান করো না।।

    তুমি যদি ডালে থাকো
    থাকো এতো দূরে
    ছোট্ট এ হাত দিয়ে
    ধরব কি করে?
    তাই বলি নিচে এসে
    ধরা দাও না..
    তুমি আমি…।।

    তুমি যদি মালা হও
    গলে পরে নেব
    তুলতুলে হাত দিয়ে
    সোহাগ যে দেব
    তাই বলি নিচে এসে
    ধরা দাও না…
    তুমি আমি…।।

    3
    4 Comments
    • শিশুদের মনের মতোই সহজ আর সরল কথা।

    • ফুলের সঙ্গে শিশুমনের সখ্যে ছড়াটি হয়ে উঠেছে নির্মল আনন্দের ছোট্ট বাগান…🖤

    • Srijon Media, কি মিষ্টি আর সুন্দর একটা ছড়া লিখেছেন আপনি! ছোট বাচ্চাদের জন্য এমন সহজ সুন্দর শব্দে গান সত্যিই খুব ভালো লাগে।

    • আপনার লেখা “ছোট্ট এ হাত দিয়ে / ধরব কি করে?” লাইনটি ভীষণ মিষ্টি আর হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো, তাই এমন সুন্দর ছন্দের গাঁথুনি ধরে রেখে আপনি আরও অনেক চমৎকার সব সৃষ্টি উপহার দেবেন বলে আশা রাখি।

  • Profile Photo
    naznin shamim
    @nazninshamim
  • ধিক
    এম এ রশিদ
    ২২.০৯.২০২৬

    শুনলাম
    পাহাড়ি বনে
    পড়েছিল নির্জনে
    নির্লজ্জ- নৃশংসতায়
    নিহত শিশুর নিথর লাশ
    যেখানে তোর আজন্ম বাস
    রাতের আঁধারে তুই নাকি সেটা
    কামড়ে খুবলে ক্ষতবিক্ষত করেছিস
    তোর ঘরে ও তো ছিল তোর মেহমান
    কিরে শিয়াল! তুইও কি তবে মানুষের মত
    নির্দয়, পাষণ্ড আর অমানুষ পশু হয়ে গেছিস?
    তাহলে তোর পাণ্ডিত্য আজ চিরতরে ভূলুণ্ঠ…Read More

    4
    7 Comments
    • শেষ পর্যন্ত এসে মনে হলো, কবিতাটি পড়িনি; বরং তার ভেতর দিয়ে কিছুটা পথ হেঁটে এলাম।

    • “নিহত শিশুর নিথর লাশ” – এই লাইনটির গভীর হাহাকার ও নিস্তব্ধতা হৃদয়ে খুব গভীর দাগ কেটে যায়। আপনার শব্দের বুননে যে তীব্র প্রতিবাদ ফুটে উঠেছে, তা সত্যিই অসাধারণ; আপনি এভাবেই প্রতিনিয়ত আপনার শক্তিশালী লেখনী দিয়ে আমাদের ভাবিয়ে তুলুন।

    • “ধিক! তোকে শতধিক!”…………… এই ক্ষোভটা যথার্থ

    • শিশুর প্রতি নির্মমতার বিরুদ্ধে এ কবিতা যেন বিবেক জাগানো এক তীব্র ধিক্কার….🖤

    • কবিতাটা পড়ে একদম গা শিউরে উঠল, সত্যিই খুব গভীর আর কষ্টের একটা অনুভূতি ফুটে উঠেছে আপনার লেখায়। ইদানিং চারপাশের এসব ঘটনা দেখে সত্যিই খুব অসহায় লাগে। গ্রুপের অন্য সবার লেখাতেও মাঝে মাঝে একটু লাইক বা কমেন্ট করে সক্রিয় থাকবেন, তাহলে আমাদের এই আড্ডাটা আরও জমে উঠবে।

    • নিহত শিশুর নিথর লাশ চমৎকার ।

  • সভ্য হলো নিখিল ভূবন
    — এম এ রশিদ
    বিশ্বের মানচিত্রে একটি দেশ বাংলাদেশ। আমাদের প্রিয় বাংলাদেশ। আয়তনে অতি ক্ষুদ্র। তথাপি ক্ষুদ্র নয় এর ইতিহাস-ঐতিহ্য। বরং জগতের অনেক অনেক দেশের চেয়ে অনেক সমৃদ্ধ এর জাতিগত স্বকীয়তা। শুধু বাংলাদেশ নয়, অবিভক্ত ভারতের সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধে মুগ্ধ হয়েছে বিশ্বের অনেক দেশের মানুষ। তাই হয়তো আমাদের জাতীয় কবি কা…Read More

    1
    2 Comments
    • নিরলস সংগ্রাম করে এ সমাজকে আবারও ঠিক করতে হবে কিন্তু তা কি সম্ভব ।

      • যে কোনো সভ্যতা টিকে থাকার মূল নিয়ামক শক্তি হচ্ছে সংগ্রাম।
        “Survival of the fittest” theory’র এটাই মনে হয় সার কথা।

  • ঠিক, বেঠিক

    —এম এ রশিদ
    ১৯.০৯.২০২৬

    বাংলা, ইংরেজি, আরবি কিংবা যেকোনো ভাষার বিচার-বিশ্লেষণ ও বৈজ্ঞানিক অধ্যয়ন-পদ্ধতিকে বলা হয় Linguistics বা ভাষাতত্ত্ব। Cambridge Advanced Learner’s Dictionary-তে Linguistics-এর সংজ্ঞা দেওয়া হয়েছে—“the systematic study of the structure and development of language in general or of particular languages”। অ…Read More

    2
    3 Comments
    • আপনার লেখাটি পড়ে অনেক কিছু নতুন করে ভাবার সুযোগ পেলাম, বিশেষ করে বানানের মারপ্যাঁচে অর্থের যে বড় ধরনের পরিবর্তন হতে পারে, তা সত্যিই খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।

    • আপনার লেখাটি পড়ে অনেক কিছু জানতে পারলাম এরকম আরও লেখা চাই আমরাও শিখতে পারবো, দোলনা থেকে কবর পর্যন্ত শেখার কোন বয়স নিয়ে ।

    • Srijon Media, ‘চন্দ্রবিন্দুকে আমার বেশ ভালোই লাগে’—আপনার এই চমৎকার পর্যবেক্ষণটি ভাষার প্রতি আপনার গভীর ভালোবাসা ও মননশীলতারই পরিচয় বহন করে। ভাষা নিয়ে আপনার এই সুচিন্তিত ও তথ্যবহুল বিশ্লেষণটি বেশ উপভোগ করেছি, যেখানে আপনি চাইলে বানানের গুরুত্ব বোঝাতে আরও কিছু বাস্তব উদাহরণ যোগ করে লেখাটিকে আরও সমৃদ্ধ করার কথা ভেবে দেখতে পারেন। আপনি চমৎকার লিখ…Read More

  • মিনতি(গীতিকবিতা)
    এম এ রশিদ
    ২০. ০৯. ২৬
    মিনতি করি সবার কাছে
    এই কথা জানাই
    বাংলার আকাশ আর না যেন
    অন্ধকারে ছায়।।

    লাখো শহীদের রক্তে গড়া
    আমার বাংলাদেশ
    কোটি মানুষের ভালোবাসায়
    সিক্ত সোনার দেশ
    চাইনা আসুক অশান্তি আর
    সোনার এ বাংলায়।।

    নদী- মাতা এই সোনার দেশটা
    জন্মভূমি আমার
    শুদ্ধ বাতাস, মুক্ত আকাশ
    আমার অধিকার
    চাইনা ঝরুক রক্ত আরও
    সোনার এ বাংলায়।।

    2 Comments
    • আপনার ‘বাংলার আকাশ আর না যেন অন্ধকারে ছায়’ পঙ্‌ক্তিটিতে ফুটে ওঠা গভীর দেশপ্রেম আমাকে ভীষণভাবে স্পর্শ করেছে, তাই নিজের এমন সুন্দর ও আবেগময় লেখাগুলো নিয়মিত লিখে গিয়ে আমাদের এই পথচলাকে আরও সমৃদ্ধ করতে থাকুন।

    • আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো, একদম মনের কথাগুলো সুন্দর করে গুছিয়ে লিখেছেন। আমাদের প্রিয় বাংলাদেশকে নিয়ে এমন আবেগপূর্ণ লেখা সত্যিই অনেক সময় দরকার হয়। শান্তির বার্তা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এই কামনা করি।

  • ও যেন ভাল থাকে
    -এম এ রশিদ

    ওরা দুইজন, ছেলে মেয়ে দুইজন আর শাশুড়িকে নিয়ে পাঁচ জনের সংসারে প্রতিদিনের আয় পয়ত্রিশ টাকা। তাও আবার অনিয়মিত। কৃষি শ্রমিকের কাজ তো আর প্রতিদিন বয় না।

    আজ হঠাৎ তার বিধবা বউটা খোঁজে খোঁজে আমার কাছে এসেছিলো। দুঃখ পেলাম ঢের যখন জানলাম গত মাস দুই আগে সে গত হয়েছে।

    প্রতি শুক্রবারে আমার কাছে আসতো বেচারা। বাড়ির গেটে দাড়িয়…Read More

    3
    4 Comments
    • আপনার লেখায় ফুটে ওঠা কাউসারের আত্মমর্যাদাবোধ এবং আপনাদের মধ্যকার মানবিক সম্পর্কের টানাপোড়েন হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। স্বল্প আয়ের মানুষটির জীবন সংগ্রামের এই করুণ ও সুন্দর চিত্রটি ফুটিয়ে তোলার জন্য আপনার লেখাটি চালিয়ে যান, কারণ এমন গল্প আমাদের চারপাশের মানবিকতাকে পুনরায় মনে করিয়ে দেয়।

    • কাউসারের ক্ষীণ জীবনে আত্মমর্যাদা আর মানবিকতার যে আলো জ্বলেছিল, তার স্মৃতি আজও হৃদয় ভিজিয়ে দেয়…🖤

    • লেখাটা পড়ে সত্যিই খুব মন খারাপ হয়ে গেল, মানুষটার আত্মসম্মানবোধ আর বেঁচে থাকার লড়াই দেখে সত্যিই অবাক হতে হয়।

    • ভালো থাকুক ওপারে ।

  • ভয় নেই বাবা আমি আছি তো
    -এম এ রশিদ
    ১৭.০৯.২৬

    কী হয়েছে আব্বা?
    অসুখ করেছে?
    শরিরটা আজকাল খারাপ যাচ্ছে?
    মনে তাই দুশ্চিন্তা হচ্ছে?
    কিসের চিন্তা বাবা?
    আমি আছি তো।

    চিন্তা হচ্ছে আমার পাশে কেউ নেই বলে?
    চিন্তা করোনা মোটেই;
    মনে আছে বাবা ছোটবেলায় আমার
    খুব অসুখ হতো, তখন তোমার পাশেও তো
    তেমন কেউ ছিলনা।
    তাই বলে আমার কি চিকিৎসা হয়নি?…Read More

    1
    4 Comments
    • লেখাটা পড়ে সত্যিই চোখে পানি চলে এল, নিজের বাবার কথা খুব মনে পড়ছে। আপনি এত সুন্দর করে বাবার প্রতি সন্তানের ভালোবাসাগুলো ফুটিয়ে তুলেছেন যে ভাষায় প্রকাশ করার মতো না।

    • আপনার লেখাটির “আমি শৈবাল তুমি যে দিঘী” অংশটি আমার হৃদয়ে গভীর মমতার ছোঁয়া দিয়ে গেল এবং একজন সন্তানের বাবার প্রতি এমন আত্মনিবেদনের চিত্র সত্যিই অনন্য ও অসাধারণ।

    • সন্তানের কণ্ঠে “আমি আছি তো”….এই আশ্বাসেই পিতার সমস্ত ভয় নরম আলোয় গলে যায়…🖤

  • যবনিকা
    – এম এ রশিদ

    গগন চুমিয়া কেন চাঁদ ওঠে
    বনফুল কেন ফোঁটে বনে?
    কেন বা তাহারা সুন্দর এতো
    দোলা দেয় কেন মনে?

    বনফুল সে বনের গহীনে
    ফুটে থাক ক্ষতি কী?
    কেন বা তাহারে হেরিতে আমারে
    বিধাতা দিয়েছে আঁখি?

    চাঁদ উঠে যদি, থাক
    নয়নের আঁড়ালে
    কেন বা সে দেখা দিয়ে মোরে
    মেঘে মেঘে ফের হারালে?

    ফুল ঝরে যাও, চাঁদ ডুবে যাও
    রেখে যাও কেন স্মৃতি…Read More

    2
    4 Comments
    • বাহ চমৎকার অনূভুতি আরও লিখুন আপনার লেখা পরার অপেক্ষায় ।

    • চাঁদ-বনফুলের ক্ষণিক দেখাতেই লেখা হয় হৃদয়ের সবচেয়ে গভীর যবনিকাপাত…..🤍🖤

    • আপনার এই রচনায় ফুটে ওঠা ‘হৃদয় যখনি হৃদয়ে বুঝে / যবনিকা বলে পালাতে’ পঙক্তিটির গভীর আর্তি আমার খুব ভালো লেগেছে এবং আপনি যদি শব্দের বুনন নিয়ে আরও একটু নিরীক্ষা করেন তবে আপনার ভাবনার প্রকাশগুলো হয়তো পাঠকের হৃদয়ে আরও গভীরভাবে দাগ কাটবে, তাই আপনি নিয়মিত লিখুন কারণ আপনার কলম থেকে আরও চমৎকার সব সৃষ্টির অপেক্ষায় রইলাম।

    • Srijon Media, ‘হৃদয় যখনি হৃদয়ে বুঝে যবনিকা বলে পালাতে’—এই লাইনটা জাস্ট কলিজায় গিয়ে লাগলো, লেখাটা এক কথায় অসাধারণ হয়েছে।

Friends

Profile Photo
Kazi Mahabubur Rahman
@kazimahabuburrahman
Profile Photo
Mahdia Rashid
@mahdiarashid
Profile Photo
mithila jannat
@mithilajannat
Profile Photo
Miftah Khan
@miftahkhan
Profile Photo
Fafimamst Begom
@fafimamstbegom
Profile Photo
Md Najmul
@mdnajmul
Skip to toolbar