Profile Photo

রাইসা আনজুম (পর্শি)Offline

  • raisaanjumporshi
  • অসমাপ্ত আয়োজন
    -রাইসা আনজুম

    পরের আলাপটা যেন রবীন্দ্রনাথের হঠাৎ দেখার মতো হয়।
    ট্রেনে না হোক, বাসে।
    পাশের বেঞ্চির জায়গায় তুমি বসো আমার পাশে।
    আমারও যে কিছু জানার আছে।
    চিন্তা নেই। সে প্রশ্ন তোমায় কখনোই করবো না।

    জানালার বাইরে ঝাপসা হয়ে আসা গোধূলির আলো,
    তোমার গম্ভীর মুখে লেগে থাকা এক চিলতে বিষণ্ণতা।
    আমি শুধু দেখব তোমার চোখের স্থির দৃষ্টি,
    হয়তো দেখতে পাবো পথচলার ক্লান্তি অথবা অচেনা নিরবতা।
    ​হয়তো কন্ডাক্টরের হাঁকডাকে ভাঙবে আমাদের মৌনতা,
    তুমি নামবে তোমার গন্তব্যে, আমি আমার ঠিকানায়।

    যদি কোনোদিন দৈবাৎ ধুলো ওড়া কোনো বিকেলে,
    একই বাসের ভিড়ে আমাদের পথ এক হয়ে যায়—
    তুমি কি চিনতে পারবে সেই চেনা ছায়াটিকে?
    নাকি মিশে যাব আমি ভিড়ের কুয়াশায়।
    হয়তো সে আলাপ হবে না কোনোদিন।
    হয়তো এ চাওয়া শুধু থেকে যাবে মনের গহীনে।
    অসমাপ্তই থাক তবে এই কল্পিত আয়োজনের রেশ—
    হয়তো কিছু দেখা না হওয়াই সুন্দর,
    চিরকাল না-চেনার অধীনে।

    (12:15 pm
    15 May 26)

    2
    3 Comments
    • দৈবাৎ কোনো বাসের ভিড়ে হয়তো মিলবে না আর সেই চেনা ছায়া অসমাপ্ত থেকে যাওয়াই বুঝি এই কল্পনার সবচেয়ে সুন্দর পরিণতি….🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ঘোর কাজ করছে মনের মধ্যে। গোধূলির এই বিষণ্ণতা আর বাসের ভিড়ের এমন বর্ণনা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এমন কিছু না-পাওয়া গল্পের রেশ সত্যিই অনেক সময় অনেক বেশি মনে গেঁথে থাকে।

    • রাইসা আনজুম (পর্শি), আপনার লেখাটির “হয়তো কিছু দেখা না হওয়াই সুন্দর, চিরকাল না-চেনার অধীনে” এই পঙক্তিটি মনের কোণে এক অদ্ভুত আবেশ তৈরি করে, তাই এই সূক্ষ্ম অনুভূতিগুলো এভাবেই লিখে যাওয়ার অনুরোধ রইল।

আমি রাইসা আনজুম পর্শি, জন্ম ঢাকার ধানমন্ডিতে, সাভারে বেড়ে ওঠা। এখনো বাড়ছি। ডাইরিতে টুকটাক লিখি, দুই-একটা কবিতা প্রকাশ হয়েছে, তাতে কিছু লোকের প্রশংসা পাই এতে লেখালেখির প্রতি আগ্রহ বাড়ে৷ কবি বা লেখিকা হওয়ার চাইতে পাঠিকা হতে বেশি পছন্দ করি। প্রচুর বই পড়ি। আকাশ দেখতে পছন্দ করি, কথা বলতে আর মানুষের কথা শুনতে পছন্দ করি, যেকোনো বয়সের মানুষের সাথে আলাপ জমাতে পারি। বড়ো হচ্ছি তো, হয়তো সামনেই কিছু একটা করে ফেলবো। আপাতত পড়ছি, লিখছি এ-ই।

Friends

Profile Photo
Rahat Islam
@rahatislam
Profile Photo
Salful Alam
@alamict9
Profile Photo
Rijoana
@rijoana
Profile Photo
Md Shakhawat Hossen
@mdshakhawathossen
Profile Photo
Dark Venum
@darkvenum
Profile Photo
Atiq Altaf
@atiqaltaf
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Skip to toolbar