-
..ঐশী
বুলবুল আহমেদতুমি ফাল্গুনের মিষ্টি ভোরে প্রথম ফোটা আগুন জ্বলা লাল পলাশ,
তুমি শিমুলের শাখে লুকিয়ে থাকা কোকিলের কুহুতান।
তুমি শিশির ভেজা নরম ঘাসে প্রভাতীর ঝলমলে আলো।
তুমি বৈশাখের তপ্ত দুপুরে শান্ত মৃদু পবন
তুমি জৈষ্ঠের উদাস বিহান, হৃদয় কাপা ঝড়।
তুমি আষাঢ়ের ঘন বরষা, শ্রাবণে সোনার তরী। তটিণী-র হিল্লোল, পাড়ে দাঁড়িয়ে থাকা একগুচ্ছ সাদা খেয়া,
তুমি শরতের শুভ্র কাশবন আকাশের বুকে উড়ে চলা রঙবেরঙের মেঘ।
তুমি হেমন্তে সুফিয়া কামালের সবুজ পাতার খামের ভিতর হলুদ গাঁদার রঙীন চিঠি।
কি নামে ডাকবো তোমায়?
আমার জন্ম ও জন্মান্তরের প্রেয়সী।
রঙধনুর সাত রঙ মাখা বিধাতার রুপে রাজস্বী!
ঐশী……
আমি তোমায় ভালবাসি…..
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি4 Comments-
মো বুলবুল আহমেদ, প্রকৃতির নানা অনুষঙ্গের সাথে প্রিয় মানুষের তুলনাগুলো আপনার লেখায় এক স্নিগ্ধ ও চমৎকার আবেশ তৈরি করেছে। যদি শেষের অংশে ভালোবাসার প্রকাশের তীব্রতা আরও কিছুটা ভিন্ন শব্দচয়নে ফুটিয়ে তোলা যায়, তবে তা পাঠককে আরও বেশি মুগ্ধ করবে। আপনি এভাবে লিখে যান, কারণ আপনার শব্দের গাঁথুনি হৃদয়ের গভীর আবেগকে খুব সুন্দরভাবে স্পর্শ করে।
-
Friends
সৃষ্টির বিস্ময়
@1ff4f40742b37a84604c6bb76fb8ef34
Ferdaus Sorkar
@ferdaussorkar1
Syed Farah
@syedfarah
, মিঠুন কুমার ঘোষ
@mkghosh
Dewaan Afraa
@dewaanafraa
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
নুর
@thelight
Tapash Datta
@tapashdatta
Abdul Halim
@abdulhalim


আপনার লেখাটা পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম, কী দারুণ সব উপমার ব্যবহার করেছেন! প্রতিটি শব্দে এত মায়া আর ভালোবাসা মিশে আছে যে পড়তে খুব ভালো লাগলো।