-
নতুন পথের খোঁজে
বুলবুল আহমেদএকদিন আমি চলে যাব,
এই কলোনি ছেড়ে, এই সমাজ
এই শহর এই দেশ ছেড়ে ;
একদিন আমি চলেই যাব।একদিন আমি
চলেই যাব,তোমাদের ছেড়ে।
হয়তো বেশিদূর নয় সে সময় ;
হয়তো খুব কাছে, হয়তো খুব দূরে।
হয়তো এই পথ নয়, যে পথে
আমার প্রথম পথ চলা শৈশব,
বেড়ে উঠা প্রতিটা মুহূর্ত। হয়তো
সে পথের সন্ধান আজও মেলেনি ;
এই ব্রম্মান্ড,আকাশ চাঁদ সুর্য নক্ষত্র
অথবা তোমাদের বিজ্ঞানের তৈরি স্যাটেলাইট!
সে পথের সন্ধান আজও পায়নি,পাবেনা।
আমি সেই পথের খুঁজে আবিষ্কার করেছি
কত নদী, সাগর পাহাড় হাজারো ছায়াপথ।
কিন্তু আমার সে পথ আমি খুঁজে পায়নি,
তবু আমি চলে যাব, চলে যাব তোমাদের ছেড়ে ;
নিঃস্ব হয়ে, নিঃসঙ্গ হয়ে তোমাদের শহর ছেড়ে।বুলবুল আহমেদ
টঙ্গী 18/4/243 Comments
Friends
সৃষ্টির বিস্ময়
@1ff4f40742b37a84604c6bb76fb8ef34
Ferdaus Sorkar
@ferdaussorkar1
Syed Farah
@syedfarah
, মিঠুন কুমার ঘোষ
@mkghosh
Dewaan Afraa
@dewaanafraa
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
নুর
@thelight
Tapash Datta
@tapashdatta
Abdul Halim
@abdulhalim


আপনার লেখাটি পড়ে মনটা বিষণ্ণতায় ভরে গেল, বিশেষ করে “আমি সেই পথের খুঁজে আবিষ্কার করেছি কত নদী, সাগর পাহাড় হাজারো ছায়াপথ”—এই লাইনটি অত্যন্ত গভীর এবং হৃদয়স্পর্শী। অজানার উদ্দেশ্যে ছুটে চলার যে তৃষ্ণা আপনি ফুটিয়ে তুলেছেন, তা একজন পাঠক হিসেবে আমার হৃদয় ছুঁয়ে গেছে। আপনি অনায়াসেই আপনার চিন্তার জগতকে শব্দের বুননে সাজিয়ে তুলতে পারেন, তাই নিয়মিত এমন লেখা নিয়ে আমাদের মাঝে ফিরে আসবেন বলে আশা করছি।