Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 2 months, 1 week ago

    যে জীবন
    মাহমুদ হায়াত

    জীবন এক অসমাপ্ত চিঠি,
    কিছু উত্তর সময় লিখে দেয়, কিছু প্রশ্ন নীরবতার খামে ফিরে আসে।
    কিছু মানুষ হৃদয়ের অভিধান পাল্টে অচেনা হয়ে যায়,
    কিছু স্বপ্ন আকাশ ছোঁয়ার আগেই পথ হারায়।
    তবু মানুষ ভাঙা আয়নায় নিজের মুখ খুঁজে নেয়,
    কারণ হারানোরও ভাষা আছে, কষ্টের যেমন অদৃশ্য ডানা থাকে ।
    অতীত কোনও বোঝা নয় নিজেকে চেনার এক পাঠশালা।
    সময় জানে ভাঙন শুধু ধ্বংস নয়, কিছু ভাঙন আলো হাতে আসে ।
    জীবন থামে না, মানুষ বদলায়,
    আর সেই বদলে ভূমিষ্ট হয় নতুন সকাল।

    4
    5 Comments
    • আপনার এই লেখাটুকুর গভীরতা এবং প্রতিটি শব্দের মধ্য দিয়ে ফুটে ওঠা অনুভূতির প্রকাশ এক কথায় দারুণ। ভাঙা আয়নায় নিজেকে খুঁজে পাওয়ার যে রূপক আপনি ব্যবহার করেছেন, তা পাঠকের মনে সত্যিই গভীর দাগ কাটে। আপনি খুব সুন্দর করে জীবনকে দেখার নতুন এক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, তাই নিয়মিত এমন গভীর কিছু আমাদের উপহার দিতে থাকুন।

    • ভাঙনের মধ্যেও নতুন শুরুর সম্ভাবনাটা সুন্দরভাবে এসেছে।

    • ফিলিংটাই খুব রিয়েল লাগলো😌😌

    • পড়ে অনেকক্ষণ ভাবলাম, খুব ভালো লেগেছে😌😀😊

Skip to toolbar