Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 2 months, 1 week ago

    ধার করা জীবন
    মাহমুদ হায়াত

    ধার করা জীবন নিয়ে বেঁচে আছি শ্বাস টানা রোগী কিংবা মধ্যবিত্ত সংসার।
    বুক চাপড়াতে চাপড়াতে দিন গুজার করি, নিত্যকার উর্ধ্বগতি চাল চুলো টেনশান,
    দুবেলা দুমুঠো ডাল-ভাতের জন্য যুদ্ধ করি, ভীড় ঠেলে পাবলিক বাসে অফিসে যাই,
    ধার করা আগুনে বিড়ি টানি রোগ বালাই সন্তানের বাড়তি আবদার,
    যদিও এসব যুদ্ধে বিজয়ীদের খেতাব অথবা বিশেষ ভাতা থাকে না।
    চোখের সামনে উন্নয়নের মুলো, পা দুটো আটকে থাকে চৌকাঠে,
    নাগালের মধ্যে থেকেও অনেক কিছু ছুঁতে পারি না।

    সুদাসল কানায় কানায় পূর্ণ, এর বাইরে আর জীবন থাকে না…

    3
    2 Comments
Skip to toolbar