Profile Photo

মেহেদী হাসান আইয়ুশOffline

  • kobimahadihasanaayush
  • দীর্ঘশ্বাস
    -কবি মেহেদী হাসান আইয়ুশ

    আমার দীর্ঘশ্বাসগুলোকে ধারণ করে
    বাতাস উড়ে বেড়ায় বেয়াড়া প্রেমিকের মতোন,
    তোমার জানালায় গিয়ে থামে
    তোমার চুলে জড়িয়ে থাকে সারাক্ষণ।

    আমি তাকে বলি
    “ফিরে এসো, এতটা বেয়াড়া হয়ো না,”
    সে হাসে, ছুটে যায়,
    তোমার গন্ধ নিয়ে ফিরে আসে
    যেন আমারই অগোচরে
    তোমাকে ভালোবেসে ফেলেছে সে-ও।

    কী অদ্ভুত এই বাতাস
    আমার কষ্ট বয়ে নিয়ে যায়,
    তোমার দুয়ারে রেখে আসে;
    আর ফিরে এসে আমার কানে বলে
    তোমার দীর্ঘশ্বাসের চেয়েও
    তোমার ভালোবাসাই বেশি ভারী।

    3
    4 Comments
    • দীর্ঘশ্বাসকে কষ্টের প্রতীকের বদলে এক ‘বেয়াড়া প্রেমিক’ বাতাসের রূপ দেয়ার এই ভাবনাটা অভিনব। খুবই মায়াময় একটা কবিতা।

    • কিছু ফিলিংস আসলেই দূরত্ব মানে না😀😌😌

    • মেহেদী হাসান আইয়ুশ, ‘তোমার দীর্ঘশ্বাসের চেয়েও তোমার ভালোবাসাই বেশি ভারী’ লাইনটা একদম হৃদয়ে গেঁথে যাওয়ার মতো। আপনার এই লিখাটা পড়ে ভীষণ ভালো লাগল, অনেক সুন্দর আবেগ ফুটে উঠেছে।

    • “তোমার দীর্ঘশ্বাসের চেয়েও আপনার ভালোবাসাই বেশি ভারী”—এই পঙক্তিটি অত্যন্ত গভীর এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি অনুভূতি। বাতাসের সাথে দীর্ঘশ্বাসের এই রূপক চিত্রকল্পটি বেশ চমৎকার ফুটে উঠেছে, যা যে কাউকে আবেগে আপ্লুত করবে। আপনার কলমে এই ধরনের চমৎকার সৃষ্টি আরও আসুক, আপনি লিখে যান।

Skip to toolbar