-
কবিতা
মাহমুদ হায়াতকবিতার শরীরে জেগে থাকে অদৃশ্য এক কম্পন,
যার উত্তাপ ছুঁয়ে যায় অবচেতন মন।
শব্দের গভীরে লুকিয়ে থাকে অপ্রকাশিত ভাবনার সমুদ্র ,
যেখানে ভাষা নিজের জন্য আঁকে গোপন পথ।
নিয়মের প্রাচীর ভেঙে ইচ্ছেরা খোঁজে মুক্ত বাতাস,
শব্দ কখনও জন্ম নেয়, কখনও বিলীন হয় সৃষ্টির অন্তর্ঘাতে।
যুক্তির দেয়ালে মানুষ নিজেকে লুকিয়ে রাখে,
তবু শিরায় শিরায় বাজে এক অচেনা সুর,
আমি সেই নীরব কম্পনের কেন্দ্রে দাঁড়িয়ে দেখি,
একদিন কবিতাই হয়ে ওঠে মানুষের অন্তর্গত আগুন।10 Comments-
-
-
Mahmud Hayat, লেখাটা পড়ে বেশ অন্যরকম একটা ভালোলাগা কাজ করছে মনে। আমাদের এই প্ল্যাটফর্মের অন্য সবার লেখাতেও মাঝে মাঝে একটু রিঅ্যাক্ট আর কমেন্ট করবেন, তাহলেই গ্রুপটা বেশ প্রাণবন্ত থাকবে।
-
-
Friends
গাঙচিল
@mehzabeen-shahidy
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Shojan Maria Shoche
@shojanmaria
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Waliul Islam
@waliulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Anwar Ahmad
@anwarahmad
Mominur Rahman Khan
@mominurrahmankhan


MAHMUD HAYAT, আপনার লেখাটি পড়ে প্রতিটি শব্দের ভেতরে লুকিয়ে থাকা সেই অদৃশ্য কম্পন আর অনুভবের তীব্রতা আমাকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছে, তাই আপনি এভাবেই শব্দের জাদুতে মনের কথাগুলো ফুটিয়ে তুলে সামনে আরও চমৎকার সব সৃষ্টি আমাদের উপহার দেবেন বলে আশা রাখি।