Profile Photo

রতন চন্দ্র রায়Offline

  • ratanchandraroy
  • Profile picture of রতন চন্দ্র রায়

    রতন চন্দ্র রায়

    • 2 months, 1 week ago

    শেষ আশ্রয়
    ✍️ রতন চন্দ্র রায়

    সবাই আমাকে পর করবে,
    শ্মশান আমাকে করবে আপন—
    জীবনের যত পরিচিত মুখ
    মুছে যাবে একে একে ক্ষণ।

    যাদের জন্য স্বপ্ন বুনি,
    যাদের জন্য এত আয়োজন,
    সময় শেষে তারাই হয়তো
    হারিয়ে যাবে অচেনা ক্ষণ।

    হাসির দিনে কত আপনজন,
    দুঃখ এলে নীরব সবাই;
    তবু এই মন ভালোবাসা খোঁজে,
    হার মানে না—ভেঙে পড়েও তাই।

    শেষ বিকেলের নিঃশব্দ পথে
    যখন থামবে জীবনের গান,
    তখনও যেন রয়ে যায়
    মানুষ হয়ে বাঁচার প্রমাণ।

    সবাই আমাকে পর করলেও
    হৃদয় যেন না হয় পাথর—
    মানুষের মাঝে ভালোবাসা রেখে
    জীবন হোক তার চেয়েও সুন্দর।

    3
    4 Comments
    • সবাই পর করলেও মানুষ যেন থেকে যায় মানুষ হয়ে বাঁচার সেই প্রমাণটুকু নিয়ে…..🤍🖤

    • আপনার কবিতার ‘মানুষের মাঝে ভালোবাসা রেখে জীবন হোক তার চেয়েও সুন্দর’ লাইনটা একদম মনের মতো। জীবনের কঠিন বাস্তবতাকে এমন সহজভাবে ফুটিয়ে তুলেছেন যে পড়েই খুব ভালো লাগলো।

    • রতন চন্দ্র রায়, আপনার লেখনীতে ফুটে ওঠা “মানুষের মাঝে ভালোবাসা রেখে জীবন হোক তার চেয়েও সুন্দর” কথাটি বড্ড হৃদয়স্পর্শী, আর প্রতিটি লাইনে যে গভীর উপলব্ধির বহিঃপ্রকাশ ঘটেছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে—আশা করি আপনার লেখনী এভাবেই আমাদের মুগ্ধ করে যাবে।

    • সমাপ্তিটা একটু দুর্বল হয়ে গেছে, বিশেষ করে শেষ ২ চরণ। শুরুটা দারুণ ছিল।

রতন চন্দ্র রায়

ইম্পোজিটর

রতন চন্দ্র রায় 

পেশা - সরকারি চাকরি

শখ- লেখা / কবিতা/ গল্প/ উপন্যাস

কর্মস্থল- বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস), তেজগাঁও, ঢাকা- ১২০৮

ঠিকানা- ৪১০ নবীনবাগ উত্তর গোড়ান,

  1. খিলগাঁও,  ঢাকা ১২১৯
Skip to toolbar