-
শরতের মেঘলা আকাশ আমার
কলমে: ঘোষ উত্তম
তারিখ : ১১-০৯-২০২৬শরতের মেঘলা আকাশে মেঘ বালিকারা চুপ হয়ে আছে। শরতের নরম আকাশে রৌদ্র মেঘের খেলা চলছে। কখনো মেঘ কখনো বৃষ্টি। আবার সাদা মেঘের ভেলা ভেসে বেড়ানো। হৃদয়ের মনোবীণায় এ এক অন্যরকম অনুভূতি। বর্ষা মানে কি শুধু আবেগ, অনুভূতির জোয়ার। না বর্ষা মানে আমার একলা দুপুর আকাশ, বর্ষা মানে আমার রাত দুপুরে টিনের চালে একটানা বৃষ্টির শব্দ। বর্ষা মানে আমার গাঁয়ের ভিজে মাটির সোধা গন্ধ । বর্ষা মানেই আমার একলা রাতের বৃষ্টি। বর্ষা মানেই নদী যৌবনের জোয়ার। বর্ষা মানে বিলে ঝিলে শাপলা শালুক, হিজল কেয়া। বর্ষা মানে আমার মায়ের নকশি কাঁথায় প্রেমের রূপকথা। বর্ষা মানেই আমাদের গভীর ভালবাসার প্রথম কদমফুল। আর শরৎ মানে—
মানুষ প্রেমে পড়ে শরতের নীল আকাশে মেঘমালায় ভেসে বেড়ানো আকাঙ্ক্ষায়, কাশবনের ছোঁয়া শিহরিত হওয়ার আবেগে এবং বৃষ্টির রিমঝিম মায়াময়ী শব্দে। কারণ বর্ষা আর শরত সবার ভালোবাসার। আকাশে মেঘেদের আনাগোনা থাকুক কিংবা না থাকুক,আমি চাই বৃষ্টির অঝোর ধারা আসমান হতে বেয়ে পড়ুক অঝোর বৃষ্টি। ভেসে যাক হৃদয়ের সব জমাট বাধা দুঃখ কষ্টের কাল মেঘ। শরতের নীল আকাশে সাদা সাদা হাসি আনন্দ ছড়িয়ে পড়ুক আমার হৃদয়ে সারাদিন।5 Comments
Friends
নাজমুল হাসান সাকিব
@publiconline
Harun-ur Rashid
@harun-urrashid
Sanzida Shetu
@sanzidashetu
Sourav-Roy
@sourav-roy
Abbas Ali
@abbasali
মোঃ রিয়াদ হাছান
@riadhasan751
humaid ashrafi
@humaidashrafi
Ms Rani Khatun Maya
@msranikhatunmaya
শান্ত
@shanrisky



Uttam Kumar Ghosh, আপনার লেখাটা পড়ে মনে হচ্ছে শরতের মেঘলা আকাশটা যেন চোখের সামনে ভেসে উঠল। বৃষ্টির এমন নিখুঁত বর্ণনা খুব একটা পড়া হয় না, সত্যি দারুণ অনুভূতি কাজ করছে। লেখাটা পড়ে মনটা বেশ ভালো হয়ে গেল, ধন্যবাদ এমন সুন্দর অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।