Profile Photo

দেবাঞ্জলি সেনOffline

  • sendev
  • Profile picture of দেবাঞ্জলি সেন

    দেবাঞ্জলি সেন

    • 1 month, 1 week ago

    ভালোবাসি

    তুমি বলো ভালোবাসি,
    ফুল দিতে পারি না,
    তবে ভালোবাসি।

    তুমি বলো ভালোবাসি,
    সময় দিতে পারি না,
    তবে ভালোবাসি।

    তুমি বলো ভালোবাসি,
    থাক, আজ আর কথা না বলি,
    তবে ভালোবাসি।

    তুমি বলো ভালোবাসি,
    প্রেমের জন্য রাত জাগি না,
    তবে ভালোবাসি।

    তুমি বলো ভালোবাসি,
    প্রতিদিন অনুপস্থিত থাকলেও,
    তোমায় আমি ভালোবাসি।

    তুমি বলো ভালোবাসি,
    প্রকাশ করতে জানি না,
    তবে ভালোবাসি।

    তুমি বলো ভালোবাসি,
    তোমার অভিমানে দূরে সরে যাই ঠিকই,
    তবে সত্যিই বড় ভালোবাসি।

    তুমি বলো ভালোবাসি,
    তোমার দুঃখে পাশে থাকতে পারি না ঠিকই,
    কিন্তু সত্যিই অনেক ভালোবাসি।

    তুমি বলো ভালোবাসি,
    আদরের আবদার শুনে রেগে যাই ঠিকই,
    তবে সত্যিই বড় ভালোবাসি।

    তুমি বলো ভালোবাসি,
    ছোটখাটো কথায় রেগে যাই, কথা বলি না,
    কিন্তু সত্যিই তোমায় আমি বড় ভালোবাসি।

    তুমি বলো ভালোবাসি,
    মাঝে মাঝে তোমায় সস্তাও বলে দেই,
    তবু ভালোবাসি।

    তুমি বলো ভালোবাসি,
    তোমার ভালোবাসাকে কখনো ন্যাকা ভাবি,
    তবু তোমায় আমি ভালোবাসি।

    তুমি বলো ভালোবাসি,
    প্রতিদিন অবহেলা করলেও
    সত্যিই বড্ড বেশি ভালোবাসি।

    5
    7 Comments
    • প্রিয় মানুষ অবহেলা করলেও তাকে ভাল না বেসে কোন উপায় নেই ।

    • আপনার সহজ ও সাবলীল শব্দচয়ন হৃদয়ের গভীর থেকে উঠে আসা অনুভূতির বহিঃপ্রকাশ যা বেশ হৃদয়স্পর্শী হয়ে উঠেছে। আমাদের এই গ্রুপের অন্য সদস্যদের লেখাগুলোতেও নিয়মিত লাইক ও কমেন্ট করে তাদের উৎসাহিত করলে পুরো পরিবেশটি অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠবে।

    • ভালোবাসি বলা সহজ, ভালোবাসার দায়িত্বটা পালন করাই কঠিন।

    • ভালোবাসার নামে বলা অজুহাতগুলোতেই যেন ফুটে উঠেছে এক নির্মম অথচ মায়াময় টান…..🤍🖤

    • ভালোবাসা যে নিখুঁত না হয়েও সত্যি হতে পারে, এই বার্তাটা মন ছুঁইয়া গেলো😌😌

Friends

Profile Photo
Dipankar Deb
@dipankardeb
Profile Photo
MD.Mazharul Islam Ripon
@md-mazharulislamripon
Profile Photo
Md Al Maun
@mdalmaun
Profile Photo
Musharrof Teacher
@musharrofteacher
Profile Photo
Shahed Swapan
@shahedswapan
Profile Photo
Ruma Hossain
@rumahossain
Profile Photo
Mahmuda najnin
@mahmudanajnin
Skip to toolbar