Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 2 months, 1 week ago

    অনন্ত পথ
    মাহমুদ হায়াত

    বুকের অদৃশ্য আগুনে
    একদিন গোলাপও বিবর্ণ হয়ে গেল।
    রাত নামলে শিউলির গন্ধ,
    কোথাও যেন অদৃশ্য একটি দরজা
    নিঃশব্দে খুলে যায়।
    আমি লোহার শিক ছুঁয়ে অন্ধকারের কানে কানে বলি,
    আর কত রাত?
    দরজা কেঁপে ওঠে, খোলে না।
    শিকের নিচে পড়ে থাকা একটি শিউলি তুলে নিই,
    তার গন্ধে হঠাৎ দেখি, কারাগারের চাবি
    আমারই মুঠোয় ।
    ভিতরে একটি অনন্ত পথ খোলা
    অথচ আমার ভিতর আমি আটকা পড়ে আছি।

    2
    5 Comments
    • MAHMUD HAYAT, আপনার লেখাটির প্রতিটি শব্দে এক গভীর বিষণ্ণতা ও মুক্তির আকুতি চমৎকারভাবে ফুটে উঠেছে যা পাঠককে আবেগপ্রবণ করে তোলে। নিজের ভেতরের এই অসীম পথটুকু খুঁজে পাওয়ার মুহূর্তটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, তাই আপনার লেখনী নিয়মিত অব্যাহত থাকুক।

    • আত্মবন্দিত্বের ভেতর মুক্তির চাবি খুঁজে পাওয়ার এই উপলব্ধি সত্যিই গভীর…..🤍🖤

    • মানুষের ভেতরের আসল কারাগারটা যে নিজের মনেই😌😊

Skip to toolbar