-
স-শ-ষ-এর কাণ্ড
জহুর মুনিম
_______________________
তালব্য-শ, দন্ত্য-স বা
মুর্ধন্য-ষ এলে
শব্দটাকেই পাল্টে ফেলে
দারুণ কাজের ছেলে।
বক্তৃতাকে ‘ভাষণ’ বলো
‘ভাসন’ ভেসে থাকা
নৌকো-কাগজ পানির ওপর
যায় ভাসিয়ে রাখা।
চাকর বুঝায় ‘দাস’ এলে আর
‘দাশ’ মানে হয় জেলে
জেলে দাদা বড়-বড়
মাছ ধরে জাল ফেলে।
‘শুদ্ধ’ মানে সঠিক আবার
‘সুদ্ধ’ মানে সহ
স-শ-ষ-এর কাণ্ড দেখে
হাসছ হা-হা হো-হো!
‘আসা’ মানে আগমন আর
হয় ভরসা ‘আশা’
‘ভাসা’ মানে প্লাবিত আর
যা কথা তাই ‘ভাষা’।
‘শারদা’ হলো দু্র্গা আবার
‘সারদা’ সরস্বতী
‘রোস’ কী? থামো, ‘রোষ’ মানে রাগ
রাগের অনেক ক্ষতি।
যা টাটকা নয় সেটাই ‘বাসি’
বংশী আবার ‘বাঁশি’
অন্যপাঠে শেখব না হয়
আজ এখানেই, আসি।2 Comments
জহুর মুনিম
Writer || Designer
Friends
দিতি আহমেদ
@ahmedditee87gmail-com
মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি)
@mohammedmizanurrahman
খালেদা আক্তার
@khaledaakhter
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
Prithula Zaman
@prithula
Neel tripura
@neel

হাসতে হাসতে বাংলা বানানের দারুণ একটা পাঠ হয়ে গেলো!