Profile Photo

Johur MunimOffline

  • johurmunim
  • বৃষ্টি তুমি মিষ্টি দারুণ
    জহুর মুনিম

    বৃষ্টি তুমি মিষ্টি দারুণ
    বাইরে আমি বের হলে—
    আমার মায়ায় থামার পরে
    আকাশ থেকে ফের হলে!

    এলাম যখন ঘরে
    তুমি উদাও পরে!

    ছড়া: আজ সকালে বৃষ্টিতে ভিজতে ভিজতে

    4
    4 Comments
  • বৃষ্টি এলো আকাশ ফেটে
    জহুর মুনিম

    বৃষ্টি এলো আকাশ ফেটে
    বৃষ্টি দেখে সময় কেটে
    যায়
    মনে খুশি-খুশি লাগে
    মেঘের ডাকে ভয়ও জাগে
    বলুন দেখি—বৃষ্টি এলে
    কার কী মনে
    চায়?

    4
    2 Comments
    • “মনে খুশি-খুশি লাগে”—আমার কাছে বৃষ্টির আসল আনন্দটা এমনই।

    • বৃষ্টির শব্দেই মিশে থাকে খুশি আর ভয়ের এক অদ্ভুত মিলন…..🤍🖤

  • স-শ-ষ-এর কাণ্ড
    জহুর মুনিম
    _______________________
    তালব্য-শ, দন্ত্য-স বা
    মুর্ধন্য-ষ এলে
    শব্দটাকেই পাল্টে ফেলে
    দারুণ কাজের ছেলে।
    বক্তৃতাকে ‘ভাষণ’ বলো
    ‘ভাসন’ ভেসে থাকা
    নৌকো-কাগজ পানির ওপর
    যায় ভাসিয়ে রাখা।
    চাকর বুঝায় ‘দাস’ এলে আর
    ‘দাশ’ মানে হয় জেলে
    জেলে দাদা বড়-বড়
    মাছ ধরে জাল ফেলে।
    ‘শুদ্ধ’ মানে সঠিক আবার
    ‘সুদ্ধ’ মানে সহ
    স-শ-ষ-এ…Read More

    3
    4 Comments
    • হাসতে হাসতে বাংলা বানানের দারুণ একটা পাঠ হয়ে গেলো!

    • একটু অক্ষরের বদলেই বদলে যায় অর্থ বাংলা ভাষার এই খেলাটাই তো দারুণ মজার…..🤍🖤

    • আপনার লেখায় সবসময়ই এমন গভীর আর সৎ আবেগ থাকে😊😊😀

  • Profile picture of Johur Munim

    Johur Munim changed their profile picture

    3
    3 Comments

জহুর মুনিম

Writer  ||  Designer

Friends

Skip to toolbar