-
দেহ জন্মায় দেহ মরে
– মানিক কুমার সাঁজোয়ালদেহ জন্মায় দেহ মরে,
মাটির পুতুল মাটিতে ঝরে।
রক্তে কেন নেশার আগুন?
আত্মা কেন বিবাগী ফাগুন?শ্বাস ফুরালে হাড়ের খাঁচা,
মিথ্যে সবই বেঁচে থাকা।
রূপের মোহে অন্ধ চোখ,
দুঃখ কিসের, কিসের শোক?জন্ম মানেই মৃত্যুর ডাক,
ছাই হয়ে সব পড়ে থাক।
জীবন সে তো ক্ষণস্থায়ী,
কিসের তবে অহংকার ভাই?মাটি থেকে উঠছে যে প্রাণ,
মাটিতেই গায় শেষ গান।
কালের স্রোতে ভেসে চলা,
অবুজ মনে গল্প বলা।সময় ফুরায় চোখের পলকে,
কে বাঁধবে এই জীবনকলকে?
ধূলার ঘরে ধুলোর জয়ে,
মিলায় জীবন নিঝঝুম নায়ে।বিংশতপদী মানে হলো ২০টি পঙক্তি বা চরণের কবিতা। আমি এখানে গুনে গুনে ২০টি চরণ ব্যবহার করার প্রচেষ্টা করেছি।
7 Comments-
-
-
Manik Kumar Sanjowal, কবিতাটি পড়ে জীবন নিয়ে একদম অন্যরকম এক গভীরতা অনুভব করলাম। এই ২০ চরণের বিন্যাসটি দারুণ হয়েছে, তবে এমন দর্শনের কথা মাথায় আসে কীভাবে?
-
মানিক কুমার সাঁজোয়াল, আপনার এই লেখায় জীবনের নশ্বরতা আর মাটির টানের যে গভীর সুর ফুটে উঠেছে তা হৃদয় ছুঁয়ে যায়। প্রতিটি চরণের ছন্দ এবং জীবনের ক্ষণস্থায়ী মুহূর্তগুলোর বর্ণনা যেভাবে আপনি তুলে ধরেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এমন সুন্দর ও গভীর চিন্তাপ্রসূত লেখার ধারা আপনি নিয়মিত বজায় রাখুন, আপনার কলম আরও অনেক সুন্দর সৃষ্টি উপহার দিক।
-
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
Santo Mon
@santomon
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Md. Jahangir Alam
@md-jahangiralam
Nusrat jahan Sadia
@nusratjahansadia
shimul gupta
@shimulgupta
Abbas Ali
@abbasali
মাসুদ আহম্মেদ
@masudahmmed800gmail-com
Eqbal Hossain
@eqbalhossain



দেহ জন্মায় দেহ মরে,
মাটির পুতুল মাটিতে ঝরে।