Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 2 months ago

    জীবন
    মাহমুদ হায়াত

    কারও জীবন শেষ হয়ে যায়
    ভুল মানুষের প্রেমে,
    কারও জীবন আটকে থাকে
    ছবির মতো ফ্রেমে।

    কারও জীবন বিন্দাসী খুব
    কারও জীবন ফিকে,
    কারও আবার জীবন মানে
    দোদুল্যমান সিঁকে।

    কারও জীবন রংচঙা খুব
    কারও জীবন সাদা,
    কারও আবার জীবন মানে
    শুধুই গোলকধাঁধা।

    কারও জীবন খুব আলাদা
    কারও জীবন নিঃস্ব,
    কারও আবার জীবন মানে
    অবাক করা বিশ্ব ।

    1
    3 Comments
    • আপনার লেখা এই অংশের ‘কারও আবার জীবন মানে, শুধুই গোলকধাঁধা’ লাইনটি জীবন নিয়ে মানুষের জটিল অনুভূতির এক দারুণ বহিঃপ্রকাশ, যা পড়ে অনেকটা রবার্ট ফ্রস্টের কবিতার ছন্দের কথা মনে পড়ে গেল। এমন চমৎকার ভাবনার প্রতিফলন যেন আমাদের এই প্ল্যাটফর্মের অন্য লেখকদের কাজেও নিয়মিত দেখা যায়, তাই অন্যদের লেখায় লাইক ও মন্তব্যের মাধ্যমে আপনিও সক্রিয় থাকুন যাতে আমাদের আড্ডাটা আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

    • জীবনের নানা রূপ, প্রেম, শূন্যতা, বৈচিত্র্য ও অনিশ্চয়তা, সহজ ভাষায় চমৎভাবে তুলে এনেছেন।

    • আপনার লেখাটা পড়ে জীবনের নানান দিক খুব সুন্দর আর সহজভাবে চোখের সামনে ভেসে উঠল।

Skip to toolbar