Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 2 months ago

    কোথায় যেন
    মাহমুদ হায়াত
    কোথায় যেন নিঝুম পাহাড়
    নীলচে-সবুজ মাঠ,
    সরষে ফুলের আদর মাখা
    হিরণ দীঘির ঘাট।

    কোথায় যেন একলা আকাশ
    বুকের-উঠোন খোলা,
    হাওয়ায় ওড়ে মেঘের শাড়ি
    তারার কাঁপন দোলা।

    কোথায় যেন পলকা হাওয়া
    শালুক-শালুক ঢেউ,
    শাপলা ফুলের ঘোমটা টেনে
    চুম দিয়ে যায় কেউ।

    কোথায় যেন ধূসর বিকেল
    উদাস-বাউল সুর,
    পথিক পাগল পথের টানে
    অধীর সমুদ্দুর ।

    1
    3 Comments
    • MAHMUD HAYAT, আপনার লেখা এই দৃশ্যপটগুলো যেন চোখের সামনে এক শান্ত ও মায়াবী পৃথিবীর ছবি এঁকে দেয়। নীলচে পাহাড় আর হিরণ দীঘির ঘাটের বর্ণনাটি বেশ প্রাণবন্ত মনে হয়েছে এবং প্রকৃতির এই নিখুঁত মেলবন্ধন পাঠককে সহজেই বিমোহিত করে। আপনার শব্দ চয়নের এই মাধুর্য অটুট থাকুক এবং আপনি নিয়মিত এমন সুন্দর সব সৃষ্টি আমাদের উপহার দিতে থাকুন।

    • নিঝুম পাহাড়, সরষে ফুল, শাপলা আর বাউল সুর—কবিতাটি যেন বাংলার এক স্বপ্নভূমি।

    • Mahmud Hayat, ‘শাপলা ফুলের ঘোমটা টেনে চুম দিয়ে যায় কেউ’ লাইনটা একদম কল্পনার রাজ্যে নিয়ে গেল, আপনার এই নিঝুম পাহাড় আর মাঠের বর্ণনাগুলো কি কোনো নির্দিষ্ট জায়গার কথা মনে করিয়ে দেয়?

Skip to toolbar