-
নাম তার নীলাক্ষী
মাহমুদ হায়াত
জীবন বাঁধা ব্যস্ততার প্রোতাশ্রয়ে, বুক ভরা শুধু অবসাদ
রাত্তিরা চ’লে যায় নিরেট অভিমানে।
ওঠে সুর্য নতুন সকাল, জীবনে ভোর আসে না, উত্তপ্ত লাভা বুকে
নির্বাক নিস্তব্ধ আগ্নেয়গীরি, বিচ্ছিন্ন দ্বীপের মতো বড় একাকী আমি।
আবার যদি দেখা হয়, কথা হয়, কেমন আছি, সিবিচে কিংবা নীলাচলে,
জীবনের গোধুলী মোহনায় মাঝখানে ব্যবধান ত্রিশ কি চল্লিশ বছর।
হৃদয়ের নীলখামে সেই খোলা চিঠি, সেই কালো চোখ,
শরতের জোছনায় চাঁদটা মুখ দেখে সমুদ্রের অখিল আয়নায়।
আমি দেখেছি তার মুখ, দুটি ঠোট স্নিগ্ধ হাসি।
পাহাড়ের চুড়োয় মুখোমুখি কতো কথা, বিকেলের রোদ লুকোচুরি।
তারপর একদিন দূর অজানায় সে চলে যায়,
স্রোত হারায় নদীর বাঁকে
ধীরে ধীরে গড়ে ওঠে অভিমানের প্রাচীর।
ভুলে যায়, পড়ে থাকে কিছু খড়কুটো স্মৃতি,
একাকী ভর-দুপুরে ডানাভাঙা পাখির মতো ঝাপটায়।
সমস্ত ক্লান্তি নেমে আসে সন্ধার বুক জুড়ে, শ্মশানের নীরবতা গ্রাস করে পৃথিবীকে
মনে পড়ে সহসা বারে-বারে জলচ্ছবির মতো একটা মুখ,
লতা-পাতা পাহাড়ি গাঁয়ের মেয়ে নাম তার নীলাক্ষী।3 Comments
Friends
গাঙচিল
@mehzabeen-shahidy
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Shojan Maria Shoche
@shojanmaria
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Waliul Islam
@waliulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Anwar Ahmad
@anwarahmad
Mominur Rahman Khan
@mominurrahmankhan

আপনার লেখনীর “শরতের জোছনায় চাঁদটা মুখ দেখে সমুদ্রের অখিল আয়নায়”—এই অংশটি আমার হৃদয়ে গভীর এক নিস্তব্ধতার রেশ রেখে গেল, আর পাহাড়ি কোনো নির্জন ছায়ার মতো আপনার এই স্মৃতিকাতরতা যেন জীবনের কোনো এক হারানো বিকেলের কথা মনে করিয়ে দিয়ে এক অদ্ভুত মায়ার সৃষ্টি করে, তাই আপনার লেখনী যেন এভাবেই প্রাণবন্ত হয়ে আমাদের মাঝে বেঁচে থাকে।