-
মা, তোমাকে চিঠি লিখবো
কি লিখবো মা!
আর্তনাদ? হাহাকার? নিঃস্ব হয়ে যাওয়ার বেদনাকাব্য
নাকি তোমার মুখের ‘বাজান’ ডাক? কোন কথা লিখব?
ভাবতে ভাবতে শুধুই অশ্রু জমে নয়নে, বুকের ভিতর
টর্নেডোয় ভেঙে দেয় সব কিছু, বালুর ঢিবির মতো
চূর্ণবিচূর্ণ হয় সব, পড়তে পড়তে উঠে দাঁড়াই
অকস্মাৎ তোমার ছায়া, অবিকল তোমার মুখ
হেসে ওঠে, দু’হাত প্রসারিত হয়ে স্পর্শ করে মাথা
তুমি হাসো, তুমি কি যেন বলে যাও
কি বলো মা?
তোমার কাছে ডাকো? নাকি তেমনি করে তোমার প্রার্থনা-
‘আল্লাহ আমার বাজানরে তুমি দেইখো
একটু মাথা গোঁজার ঠাঁই দাও’।
মা তোমার কাছে কত কথাই তো বলতে ইচ্ছে করে
চিঠি লিখি, পৃষ্ঠার পর পৃষ্ঠা, লিখি লিখি আর লিখি
আনমনে লিখি, কিন্তু তোমার ঠিকানায় ডাকপিয়ন
যায় না। আমি চিঠি বুকে জড়িয়ে ধরে বসে আছি।
যখন দেখা হবে, আমিই সঙ্গে করে নিয়ে যাবো
তোমার কাছে।
………………………………………………
ঢাকা
১৩.০৯.২৬5 Comments-
আপনার লেখাটিতে মায়ের প্রতি গভীর ভালোবাসার যে আর্তি ফুটে উঠেছে তা সত্যিই হৃদয়স্পর্শী। বিশেষ করে ‘আমি চিঠি বুকে জড়িয়ে ধরে বসে আছি’—এই লাইনটি পাঠক হিসেবে আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে। আপনি চাইলে স্মৃতির অতল থেকে মায়েকে নিয়ে আরও অনেক আনন্দময় মুহূর্তের বর্ণনা যোগ করার কথা ভাবতে পারেন, যা আপনার লেখনীকে পূর্ণতা দেবে।
Friends
MI Shaikh
@mishaikh
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Alvee Mallik
@alveemallik
মুহাম্মদ রফিক ইসলাম
@96d08550a60c8a43763fedc16dc97f46
Noyontara
@bablee
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
খাঁন মোঃ সুমন
@60faca207f945a8a409dbe1b2e47beb7
মুহিববুল্লাহ আল মামুন
@muhib
Rabi Bhowmik
@rabibhowmik

মা কথাটি অতি মধুর ।