Profile Photo

Manik Kumar SanjowalOffline

  • manikkumarsanjowal
  • Profile picture of Manik Kumar Sanjowal

    Manik Kumar Sanjowal

    • 1 month, 1 week ago

    মনে রেখো
    –মানিক কুমার সাঁজোয়াল

    মনে রেখো মানুষ যখন এক হয়,
    তখনই আশ্চর্যজনক ঘটনাগুলো ঘটে,
    পরাজিত হয় যত সংশয় আর ভয়,
    আঁধার চিরে নতুন সূর্য ওঠে।

    একা যে নদী শুকিয়ে মরে দূরে,
    মিলিত স্রোতে সে-ই তো মোহনা পায়,
    বিচ্ছিন্ন স্বর বাঁধে না কোনো সুরে,
    সমবেত গানে বিশ্ব কেঁপে যায়।

    পাহাড়ের বুক চিরে পথ হয় সোজা,
    দুর্লঙ্ঘ্য বাধা হয় যে ধূলিস্যাৎ,
    একার কাঁধে যা কেবলই ভারী বোঝা,
    দশের শক্তিতে আসে নতুন প্রভাত।

    ইতিহাসে দেখো যতো বিপ্লব-দাগ,
    যতোবার হলো অন্যায়ের অবসান,
    মানুষে মানুষে ঘুচিয়ে সকল ভাগ,
    এক হয়ে তারা গেয়েছে সাম্যের গান।

    তাই তো বলি, ভেদাভেদ ভুলে যাও,
    হাতে হাত রেখে কাঁধ মেলাও আজ,
    একতার সুরে নতুন পৃথিবী গাও,
    মানুষের ঐক্যে বদলাবে সমাজ।

    বিংশতপদী মানে হলো ২০টি পঙক্তি বা চরণের কবিতা। আমি এখানে গুনে গুনে ২০টি চরণ ব্যবহার করার প্রচেষ্টা করেছি।

    3
    6 Comments
    • কবিতাটা দারুণ লিখেছেন, একতার এই বার্তাটা বর্তমান সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক। আমাদের গ্রুপের অন্য সবার লেখায়ও মাঝেমধ্যে একটু রিঅ্যাকশন বা সুন্দর একটা কমেন্ট করবেন, তাহলে সবাই সবার কাজ নিয়ে এগিয়ে যেতে পারবে।

    • মানুষ সমস্ত ভেদাভেদ ভুলে যদি একতার সূরে গাইতো গান তবে কতইনা ভাল হতো।

    • আপনার লেখাটিতে “এক হয়ে তারা গেয়েছে সাম্যের গান” লাইনটি যেমন দারুণ আশাজাগানিয়া, তেমনি মানুষের সম্মিলিত শক্তির জয়গান গেয়ে আপনি দারুণ একটি অনুপ্রেরণামূলক বার্তা ছড়িয়ে দিয়েছেন। আপনি এভাবে সুন্দর ছন্দে মনের ভাব লিখে যান, আপনার লেখনী সামনের দিনগুলোতে আরও অনেক মানুষের হৃদয়ে আশার আলো জ্বালাবে।

Friends

Profile Photo
Santo Mon
@santomon
Profile Photo
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Profile Photo
Md. Jahangir Alam
@md-jahangiralam
Profile Photo
Nusrat jahan Sadia
@nusratjahansadia
Profile Photo
shimul gupta
@shimulgupta
Profile Photo
Abbas Ali
@abbasali
Profile Photo
মাসুদ আহম্মেদ
@masudahmmed800gmail-com
Profile Photo
Eqbal Hossain
@eqbalhossain
Skip to toolbar