Profile Photo

Manik Kumar SanjowalOffline

  • manikkumarsanjowal
  • Profile picture of Manik Kumar Sanjowal

    Manik Kumar Sanjowal

    • 1 month, 1 week ago

    নিজের মনটারে বলি
    –মানিক কুমার সাঁজোয়াল

    নিজের মনটারে বলি, ওরে অবোধ মন,
    চতুর্দিকে চেয়ে দেখ মেকি আয়োজন।
    ইটের খাঁচায় আজ বন্দি মানবতা,
    স্বার্থ ছাড়া কেউ কারো কয় না তো কথা।

    পর্দার নীল আলোয় খুঁজছে সবাই সুখ,
    মিথ্যে হাসির আড়ালে চাপা কত দুখ।
    ভালোবাসা আজ যেন বিকিকিনির হাট,
    সত্যেরা আজ ডুকরে কাঁদে, শূন্য নদীর ঘাট।

    টাকার নেশায় ছুটছে সবাই, অন্ধ যুগের রেস,
    কোথায় গেল সেই সে মায়া, স্নিগ্ধ পরিবেশ?
    অট্টালিকার ভিড়ে আজ ছোটো হচ্ছে প্রাণ,
    সম্পর্কের নেই কোনো দাম, শুধুই অভিমান।

    নিজের মনটারে বলি, তুই হোস না এমন,
    এই ভিড়ে তুই আগলে রাখিস সহজ সরল মন।
    সমাজ যদি স্বার্থ খোঁজে, তুই থাকিস ঠিক,
    বিবেকের এই আয়নাটাতে দেখিস সঠিক দিক।

    ধৈর্য ধর রে আপন মন, কাটবে কালো রাত,
    মিথ্যে মায়ার এই নগরে খুঁজিস আলোর হাত।
    মানিক বলে, যতই থাকুক ঘোর অমানিশা,
    সত্যের পথে হাঁটলেই পাবি বাঁচার নতুন দিশা।

    বিংশতপদী মানে হলো ২০টি পঙক্তি বা চরণের কবিতা। আমি এখানে গুনে গুনে ২০টি চরণ ব্যবহার করার প্রচেষ্টা করেছি।

    5
    10 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম মনে হলো বর্তমান সময়ের বাস্তব চিত্রটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। এই অস্থির সময়ে নিজের মনকে ভালো রাখার বার্তাটা খুব দরকারি ছিল, দারুণ লিখেছেন।

    • নিজের সঙ্গে সংলাপের ভঙ্গিটা অসাধারণ!

    • আপনার এই লেখায় “ইটের খাঁচায় আজ বন্দি মানবতা” লাইনটি সমাজের বর্তমান রূঢ় বাস্তবতাকে এত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে যে তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। ২০টি চরণের কাঠামোটি বেশ সুশৃঙ্খল এবং প্রতিটি পঙক্তির ছন্দ মনের ভেতর এক গভীর অনুরণন তৈরি করে। এমন গভীর জীবনবোধসম্পন্ন লেখনী আমাদের চিন্তা করতে বাধ্য করে, তাই আপনার এই সুন্দর চর্চা নিয়মিত চালিয়ে যাওয়ার অনুরোধ রইল।

    • মেকি দুনিয়ার ভিড়েও সরল মন আর সত্যের আলোই মানুষকে বাঁচার পথ দেখায়…..🤍🖤

    • অসাধারণ জীবন ঘনিষ্ঠ লেখনী

    • মেকি দুনিয়ার মতো আমি হতে চাই না পারবোওনা আপনার লেখাটি পড়ে অভিভূত হলাম ।

Friends

Profile Photo
Santo Mon
@santomon
Profile Photo
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Profile Photo
Md. Jahangir Alam
@md-jahangiralam
Profile Photo
Nusrat jahan Sadia
@nusratjahansadia
Profile Photo
shimul gupta
@shimulgupta
Profile Photo
Abbas Ali
@abbasali
Profile Photo
মাসুদ আহম্মেদ
@masudahmmed800gmail-com
Profile Photo
Eqbal Hossain
@eqbalhossain
Skip to toolbar