Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 2 months ago

    মাতৃভূমি
    মাহমুদ হায়াত

    যার চোখেতে সূর্য ওঠে
    রাত্তির হয় ভোর,
    সে যে আমার ক-খ বেলা
    কপাট খোলা দ্বোর।

    যার চোখেতে ঝর্ণা ছোটে
    তারার খুন-সুটি,
    সে যে আমার চিলে ঘুড়ি
    গ্রীস্মকালীন ছুটি।

    যার চোখেতে চন্দ্রকলা
    হল্লা মেঘের আড়ি,
    সে যে আমার রোদ্র-ছায়া
    খেলনা ঘর বাড়ি।

    যার চোখেতে রশ্যি ফলা
    কোলন কমা ছেদ,
    সে যে আমার পাঠ্যসূচি
    প্রথম অনুচ্ছেদ।

    4
    4 Comments
    • মাটির টানে লেখা এ ভালোবাসা যেন হৃদয়ের প্রথম ঠিকানা…..🤍🖤

    • কবিতাটা পড়ে খুব ভালো লাগলো, একদম মন ভালো করে দেওয়ার মতো একটা ব্যাপার ছিল। আপনার শব্দ চয়নের ধরনটা সত্যিই বেশ মিষ্টি আর ছিমছাম। এমন সুন্দর সব লাইনগুলো আরও পড়ার অপেক্ষায় থাকলাম।

    • মাতৃভূমিকে শৈশবের স্মৃতির সঙ্গে মিলিয়ে দেখার ভাবনাটা বেশ সুন্দর।

    • আপনার এই লেখায় মাতৃভূমিকে নিয়ে এমন মিষ্টি সব শব্দ আর ছবি ফুটে উঠেছে যে তা পড়ার সময় শৈশবের রোদেলা দুপুরে ফিরে যাওয়ার অনুভূতি হচ্ছিল। প্রকৃতির সাথে শিক্ষার এই সুন্দর মেলবন্ধনটি সত্যিই অতুলনীয়, তাই আপনি আপনার এমন সৃজনশীল লেখার ধারা এভাবেই অব্যাহত রাখুন।

Skip to toolbar