Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 2 months ago

    ছেলেবেলার স্কুল
    মাহমুদ হায়াত
    ছেলেবেলার স্কুল আর স্কুল পালানো
    সেই দিনগুলো এখন আমার কাছে,
    মাতৃকোলে যেন স্বস্নেহে শিশু দোলানো
    মধুময় অম্লান স্মৃতিতে মিশে আছে।
    বাবার পকেট হাতানো পয়সা কিছু,
    পকেটে নিয়ে,খুশিতে তিলেখাজা কিনে,
    পালিয়েছি স্কুল কখনো ভাবিনি পিছু,
    পরদিন টিচার দিতেন কান টেনে।

    বয়স বেড়েছে চুল দাড়ি আঁধা পাকা
    স্বপ্ন দেখার মনটা হয়েছে ঘোলাটে,
    নির্জন নিসঙ্গ দিন কাটে একাএকা
    বিবর্ণ রেখা স্মৃতির প্রচ্ছদ মলাটে।
    তবু ক্লান্তি কাটিয়ে সুখে ভরে মনটা,
    যখন বেঁজে ওঠে দূরে স্কুলের ঘন্টা।

    4
    6 Comments
    • সনেট আকারে লেখা এই কবিতাটা পড়তে দারুণ লাগলো।

    • আপনার লেখাটি পড়ে ছেলেবেলার সেই সরল ও মিষ্টি দিনগুলোর কথা মনে পড়ে গেল, যেখানে শৈশবের দুষ্টুমি আর স্কুলের ঘণ্টার সুরগুলো এক অদ্ভুত মায়ায় জড়িয়ে আছে, তাই আপনি এভাবেই আরও নতুন নতুন সুন্দর সব স্মৃতি কলমের ডগায় ফুটিয়ে তুলুন।

    • শৈশবের দুষ্টুমিভেজা দিনগুলো আজও স্কুলের ঘণ্টাধ্বনিতে মধুর স্মৃতির দরজা খুলে দেয়…..🤍🖤

    • দুষ্টুমির সেই দিনগুলা কী সুন্দর😌😌

    • আপনার লেখা এই লাইনটি—”মধুময় অম্লান স্মৃতিতে মিশে আছে”—পড়ার সময় সত্যিই বেশ ভালো লাগছিল। ছোটবেলার সেই স্কুল পালানো আর টিচারের কান টেনে দেওয়ার ঘটনাগুলো একদম জীবন্ত হয়ে চোখের সামনে ভেসে উঠল। লেখাটা খুব চমৎকার হয়েছে, একদম মনের গভীরের কথাগুলো উঠে এসেছে আপনার কবিতায়।

Skip to toolbar