-
আমার আকাশ
আমার আকাশ দাঁড়ায়
কোল ঘেসে আমার জানালায়
কার্নিশের বুনোলতা উড়ে হাওয়ায় হাওয়ায়
আয় মেঘ আয় গলে আয়
আমার আকাশ হারায়
আমার নীল জামার পকেটটায়
আয় বিষ্টি আয়
আমার আদিমতা ভিজে যায়
কৃষ্ণকামিনী কুন্তলা তুমি কোথায়
তপ্ত নিঃশ্বাসে আকাশের কান্না শুকায়
টাপ টুপ রিম ঝিম ঝরেনা এ বরষায়
মেঘবতী কালো মেয়ে তুমি কোথায়
এলোকেশী ছুটে সে কোন বেদনায়
আকাশে আকাশ ঘেসে থমকে দাঁড়ায়4 Comments-
কিবরিয়া মোরশেদ, আপনার “আমার আকাশ” লেখাটিতে মেঘ ও বৃষ্টির এক দারুণ ছোঁয়া পেয়েছি, যেখানে ‘আমার নীল জামার পকেটটায়’ অংশটি এক অদ্ভুত ভালোলাগা তৈরি করেছে। আপনার এই অনুভূতির বহিঃপ্রকাশ অনেকটা বর্ষার দিনে জানালার পাশে বসে স্মৃতিরোমন্থন করার মতো প্রাণবন্ত। এমন সুন্দর আবেগী প্রকাশের ধারা অব্যাহত থাকলে সামনের দিনে আরও চমৎকার কিছু উপহার পাওয়া যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
Friends
হাসান তারিক
@bohemian
মোঃ মনোয়ার হোসেন রাজা
@mdrazakhan
মানসুরা ইশরাত তানহা
@mansu1044
আব্দুর রহমান
@mdabdurrahman
Moin Uddin
@moinuddin1
ALAMGIR'S BANGLA CHANNEL
@alamgirsbanglachannel
গোলাম ফারুক অভি
@enterprisesikder45gmail-com
Md arafat
@mdarafat
শেখ মিজানুর রহমান
@sheikhmizanurrahman66gmail-com

আকাশ, মেঘ আর কাঙ্ক্ষিত বৃষ্টির অপেক্ষায় থমকে থাকা এক আদিম তৃষ্ণা…..🤍🖤