-
কফিনে পা
✍️ রতন চন্দ্র রায়
কফিনের ওপর পা রেখেছ—
কীসের এত দম্ভ?
মৃত মানুষের শেষ ঠিকানায়
কেন এমন অমানবিক গর্জন?হিংসা যদি বুক ভরিয়ে দেয়,
মানবতা যায় কোথায়?
মৃতের প্রতি সম্মানটুকুও
আজ কি তবে হারায়?তুমি তাকে মানো না—
সে তোমার নিজস্ব কথা,
তাই বলে কি মৃত মানুষকে
দেবে অপমানের ব্যথা?মানুষ মাত্রই ভুলে ভরা,
দোষে-গুণে মানুষ;
মৃত্যুর পরে প্রতিহিংসা—
এ কেমন অমানুষ?আজ তোমার হাতে ক্ষমতার দাপট,
আজ তোমার মুখে হাসি;
কাল সময়ের নিয়ম মেনে
থামবে তোমারও বাঁশি।সেদিন কে করবে তোমার গোসল,
কে পরাবে সাদা কাফন?
যে সম্মান আজ দিলে না অন্যকে,
পাবে কি তার প্রতিদান?মৃত মানুষ আর কথা বলে না,
তবু তারও অধিকার—
শেষ বিদায়ে সম্মান পাওয়া,
এটাই মানবতার অঙ্গীকার।মৃতের বিচার মানুষ নয়—
বিচার সময়ের হাতে;
কফিনে পা নয়, মাথা নত হোক
মানবতারই পথে।2 Comments

রতন চন্দ্র রায়
ইম্পোজিটর
রতন চন্দ্র রায়
পেশা - সরকারি চাকরি
শখ- লেখা / কবিতা/ গল্প/ উপন্যাস
কর্মস্থল- বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস), তেজগাঁও, ঢাকা- ১২০৮
ঠিকানা- ৪১০ নবীনবাগ উত্তর গোড়ান,
- খিলগাঁও, ঢাকা ১২১৯
Friends
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
নুর
@thelight
Shahriar Hossain
@shahriarhossain
বিপাশা মন্ডল
@bipashamondal
গাজিবর রহমান
@gaziborrohman
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার
@mokteruzzamanpbtgmail-com
asif khandaker
@asifkhandaker
দিতি আহমেদ
@ahmedditee87gmail-com
ফারহান সাদিক (সংগ্রাম)
@fs-hasan-mohammad
“মৃতের বিচার মানুষ নয়—বিচার সময়ের হাতে”—আপনার এই লাইনটা একদম বাস্তব আর দারুণ একটা কথা লিখেছেন আপনি।