-
আনমনা
বুলবুল আহমেদভাবতেছিলাম ভাবার মতোই করে,
তখন চার পাশেতে ছড়িয়ে পরে আলো।
মৃদুমন্দ বায়ু বইছে চারিধারে,
এই বুঝি ভোর হয়ে এলো,হলো।
আমিও কি ভাবছি আমার মতো
চারদিকেরই চারপাশটা নিয়ে,
আছো কি কেউ শুদ্ধহৃদ্ধ ভায়া?
পারো শুদ্ধ সঠিক পথ দেখাতে, দিয়ে।
এখনো সে পথে আছি বসে,
আর যদি না কভু আসি ফিরে!
আর যদি না কভু আসি হেথায়,
যেথায় নদীর ঢেউয়ে ধবল ফেনা ছাড়ে।
আর যদি না শুনি পাখির গান,
মালিনীরই চপল কথায় প্রাণ করে আনচান!
হালকা ভীরু ভয় জাগে তাই মনে!
আমিও কি এই অবেলায় ভাবছি,
আনমনে।
এখন সন্ধে হল, পাখিরা যায় নীরে,
অস্তাচলে লালিমার হাতছানি,
রবীঠাকুর হতো যদি এখানে এসময়,
কত কবিতা লিখতো না জানি।
তখন মসজিদ হতে ভেসে এল আযান,
মন্দির হতে ডাকল রাম,হরে
তখন একলা বসে ভাবছি শুধু শুধু,
অকারনে কত ভাবনা আসে মাথাভরে।4 Comments
Friends
অথই মিষ্টি
@atiymistyn48
সৃষ্টির বিস্ময়
@1ff4f40742b37a84604c6bb76fb8ef34
Ferdaus Sorkar
@ferdaussorkar1
Syed Farah
@syedfarah
, মিঠুন কুমার ঘোষ
@mkghosh
Dewaan Afraa
@dewaanafraa
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
নুর
@thelight
Tapash Datta
@tapashdatta


মো বুলবুল আহমেদ, আপনার লেখা ‘অস্তাচলে লালিমার হাতছানি’ লাইনটা এককথায় অসাধারণ, ভীষণ সুন্দর অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে পুরো লেখাটাতে।