Profile Photo

মো বুলবুল আহমেদOffline

  • bulbul11@2026
  • আমার কবিতারা
    বুলবুল আহমেদ

    বুকের ভেতর বাস করছে অজস্র কবিতারা
    কিন্তু ভাষা খুঁজে পাচ্ছে না,
    আর্তনাদ, হাহাকার, চিৎকার! বেরিয়ে আসতে চায়
    কিন্তু পথ খুঁজে পায়না।

    ধুমরে মুচড়ে আঁচড়ে পড়ে তুমুল ব্যদন!
    হৃদয়ের কথাগুলো বলতে না পারা ;
    কিযে কষ্ট, কিযে যন্ত্রণা! কেউ তো বুঝবেনা
    আত্মার কবি ছাড়া।

    কবি হতে চাইনা,তবু কবিতারা
    পুষ্পে প্রনয়, প্রেম পরিনয় হৃদয়ে দেয় নাড়া।

    3
    7 Comments
    • ভেতরে এত কথা জমে থাকে, অথচ প্রকাশ করার মতো শব্দ পাওয়া যায় না— কষ্টটা খুবই পরিচিত

    • পড়তে পড়তে মনে হলো, কবিতা নয় যেন জীবনের কোনো গোপন নথি পড়ছি।

    • মো বুলবুল আহমেদ, আপনার মনের গহীনে জমে থাকা অব্যক্ত অনুভূতিগুলো যেভাবে শব্দে রূপ পেতে চাইছে তা বেশ গভীর ও হৃদয়স্পর্শী, আর আমার মনে হয় প্রতিটি পংক্তিকে আরও কিছুটা ছন্দময় করে তোলার চেষ্টা করলে আপনার এই ভাবনার প্রকাশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে, তাই আপনি কলম চালিয়ে যান কারণ আপনার লেখার হাত দারুণ।

    • মো বুলবুল আহমেদ, আপনার লেখাটা পড়ে সত্যি খুব অদ্ভুত এক ভালোলাগা কাজ করছে। আপনার এই লাইনটা খুব ছুঁয়ে গেছে— “ধুমরে মুচড়ে আঁচড়ে পড়ে তুমুল ব্যদন!”। মনের গভীরের অব্যক্ত কথাগুলো আপনি খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।

    • ভাষা না পেয়েও কবিতারা বুকের ভেতর ছটফট করে বাঁচার আকুতি নিয়ে…..🤍🖤

Skip to toolbar